• বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত পাইকগাছায় থানায় স্বর্ণ বিক্রির ৪৭ হাজার টাকা আত্মসাতের লিখিত অভিযোগ নওগাঁয় এক শিক্ষার্থী অপহরণ, ৩ সপ্তাহে মেলেনি সন্ধান, থানায় মামলা দায়ের বীরগঞ্জে ভ্যান শ্রমিকের মেধাবী সন্তানকে সংবর্ধনা ও আর্থিক সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আক্কাস আলী বদলগাছীতে সামাজিক বনায়নের গাছ কেটে উজাড়, অবশেষে কয়েকটি গাছের টুকরো সহ দোষীকে জব্দ বৃহত্তর দক্ষিণাঞ্চলের উন্নয়ন এবং মহিপুুর থানা কে উপজেলা উন্নিত করাসহ বিভিন্ন দাবিতে মহিপুরে দীর্ঘ মানববন্ধন।। বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ স্প্রে করে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। কটিয়াদী মডেল থানার ওসির তৎপরতা: ২৪ ঘণ্টার মধ্যেই খুনি গ্রেফতার, রক্তমাখা ছুরি উদ্ধার আল আরাফাহ্ এজেন্ট ব্যাংকিংয়ের ক্যাশিয়ারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ: পরিবারের দাবি এটি গভীর ষড়যন্ত্র।। একমাসে ও সন্ধান মিলেনি গৌরারং ইউনিয়নে  চুরি হওয়া সিএনজির হতাশায় ভুগছেন পরিবার থানায় অভিযোগ

পাইকগাছায় থানায় স্বর্ণ বিক্রির ৪৭ হাজার টাকা আত্মসাতের লিখিত অভিযোগ

Muntu Rahman / ১ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

খুলনা জেলা প্রতিনিধিঃ

খুলনার পাইকগাছায় স্বর্ণ বিক্রির বকেয়া ৪৭ হাজার টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে । অন্যদিকে বকেয়া টাকা চাইতে গেলে হুমকি ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগও উঠেছে ।এ ঘটনায় ভূক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ঢাকার আশুলিয়ার গাজীরচট এলাকার বাসিন্দা সুচিত্রা রাণী দাস পাইকগাছা থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, অভিযুক্ত আনন্দ রজক তার দূরসম্পর্কের আত্মীয় এবং স্বর্ণ ব্যবসার সঙ্গে জড়িত। গত ১০ নভেম্বর ২০২৫ তিনি তিন ভরি প্লাস পুরাতন স্বর্ণ অভিযুক্তের কাছে বিক্রি করেন এবং টাকা টা তার নিজের ও মেয়ের একাউন্টে নেওয়া হলেও অবশিষ্ট ৪৭ হাজার টাকা পরবর্তীতে দেওয়ার আশ্বাস দেন অভিযুক্ত।
অভিযোগে আরও বলা হয়, দীর্ঘদিন অতিবাহিত হলেও পাওনা টাকা পরিশোধ না করে অভিযুক্ত বিভিন্ন সময়ে কালক্ষেপণ করতে থাকেন। সর্বশেষ গত ১৫ জুন ২০২৬ সকালে পাইকগাছার কপিলমুনি বাজারে অভিযুক্তের সঙ্গে দেখা হলে পাওনা টাকা দাবি করা হয়। এ সময় অভিযুক্ত অভিযোগকারী ও তার মেয়ের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং টাকা দাবি করলে দেখে নেওয়ার হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় অভিযোগকারী আইনগত প্রতিকার চেয়ে পাইকগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে পাইকগাছা থানার দায়িত্বশীল একটি সূত্র জানায়, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, অভিযোগে উল্লিখিত বিষয়গুলো অভিযোগকারীর দাবি। এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD