• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​

পাঁচবিবি সীমান্তে তন্ত্রমন্ত্রের পাতা খেলা অনুষ্ঠিত

Muntu Rahman / ২৪১ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

দেলোয়ার হোসেন পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তের রামভদ্রপুর উচ্চ বিদ্যালয় মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তন্ত্রমন্ত্র পাঠে পাতা রূপী মানুষকে টানার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সীমান্ত এলাকার সর্বোত্ত মাদকের ছড়াছড়ি এই মাদকের কালো নেশা থেকে যুবকদের আলোর পথে ফেরাতে পাতা খেলার আয়োজন করা হয়।
গতকাল স্থানীয় যুবকদের আয়োজনে এই পাতা খেলা দেখতে স্কুল মাঠে ছিলো দর্শকদের ভিড়। খেলা দেখে সবাই আনন্দিত হয়ে, প্রতিবছর এমন খেলার আয়োজনের দাবি আয়োজকদের প্রতি। স্থানীয় যুবক ও ছাত্রনেতা রাশিদুল ইসলামের সার্বিক পৃষ্ঠপোষকতায় পাতা খেলাটি অনুষ্ঠিত হয়। তিনি বলেন, এলাকার ছাত্র-যুবকদের নেশার কবল থেকে খেলার মাঠে আনতে এমন আয়োজন। ছাত্রনেতা আরো বলেন, সকলের সহযোগিতা পেলে প্রতিবছর এমন খেলার আয়োজন করা হবে। এ প্রতিযোগিতায় নারী ও পুরুষের সমন্বয়ে ৮টি তান্ত্রিক দল অংশগ্রহন করেন। গনকদল তন্ত্রমন্ত্র পাঠ করে পাতা রূপী মানুষকে মাঠের মাঝখান থেকে নিজেদের বিত্তে টেনে নেওয়ার চেষ্ঠা করেন। খেলায় ৪’জন পাতা রুপী মানুষের মধ্যে ৩’জনকে মন্ত্রর মাধ্যমে রেশমা বানুর তান্ত্রিক দল; বৃত্তে টেনে এনে বিজয়ী হয়। বিজয়ী দলকে নগদ অর্থ পুরষ্কার দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বাগজানা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইউনুস আলী, উপজেলা ছাত্রলীগ সভাপতি আকরাম হোসেন তালুকদার, স্থানীয় ইউপি সদস্য নওশাদ আলী মন্ডল, শফিকুল ইসলাম ছাত্রনেতা রাশিদুল ইসলাম সহ অনেকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD