• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

পাঁচবিবিতে ৩২ প্রহরব্যাপী হরিবাসর উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Montu Rahman / ২৫৩ Time View
Update : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

দেলোয়ার হোসেন পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে ৩২ প্রহরব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান ও পদাবলী কীর্তন(হরিবাসর)অনুষ্ঠানের আয়োজন উপলক্ষে পৌরসভারসহ উপজেলার ৭৪টি মন্দিরের সভাপতি/ সম্পাদকদের নিয়ে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা-২০২৪ কেন্দ্রীয় বারোয়ারী মন্দির অঙ্গনে অনুষ্ঠিত হয় ।আজ শনিবার দুপুরে হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের আয়োজনে সম্পাদক সুবাস কুমার দাসের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন, বিশিষ্ট ব্যবসায়ী বাবু শ্যামল কুন্ডু । ধর্মীয় বক্তব্য রাখেন, হরিবাসর উদযাপন কমিটির সভাপতি ভরত প্রসাদ গোয়ালা , সম্পাদক ১,বাঁধন কুন্ডু, সম্পাদক ২,দুলু গোয়ালা ও সম্পাদক ৩, স্বপন কুমার বসাক। আরো বক্তব্য রাখেন, বিদ্যুৎ চন্দ্র বর্মন ,অমুল্য কবিরাজ, গোপাল দেবনাথ, বিরেন্দ্রনাথ বর্মন, উপদেষ্টা বাবু সুনীল রায় ও বাবু সুনীল কুমার কুন্ডু প্রমুখ । এ সভায় অতিথি হিসেবে উপস্থিত হয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না, জাহিদুল আলম বেনু, আবু বকর সিদ্দিক মন্ডল, সাবেকুন নাহার শিখা ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী খালেকুল ইসলাম বকুল, ফরহাদ আলম জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাজিনারা টুনি ও মোছাঃ রেবেকা সুলতানা দোয়া ও আশীর্বাদ চেয়ে বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD