• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু পাকুন্দিয়ায় ফেসবুকে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ পোস্ট দেওয়ায় ছাত্রদল নেতা বহিষ্কার চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রুগীদের সহায়তায় স্বপ্নের বিভিন্ন সামগ্রী প্রদাণ চাঁপাইনবাবগঞ্জে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করল ৫৩ বিজিবি কালিয়াকৈরে এক ড্রাম কালো পানিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুরগি ড্রেসিং, মানুষ ক্যান্সার জীবাণুর ঝুঁকিতে কালিয়াকৈরে রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে নোয়াখালীতে ১১ দলীয় জোটের গণমিছিল: জুলাই সনদ বাস্তবায়নের দাবি— নারায়ণগঞ্জ শিল্প কলা একাডেমিতে জেলা প্রশাসকের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মহাসড়কে ডাকাতি ছিনতাই নির্মূলের পরে চলযাই মাদকের বিরুদ্ধে যুদ্ধে ওসি বদলী পরিত্যক্ত অবস্থায় শীতলক্ষ্যা নদীর পাশে বিপুলসংখ্যক অস্ত্র তৈরির সরঞ্জাম ও ৬ শুটারগান উদ্ধার করেছে নারায়ণগঞ্জ র‍্যাব – ১১

পর্যায়ক্রমে প্রাণের নান্দাইলের সকল গ্রামীন রাস্তা পাকাকরণ করা হবে -এমপি তুহিন

Muntu Rahman / ৫৩১ Time View
Update : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

“পর্যায়ক্রমে প্রাণের নান্দাইলের সকল গ্রামীন রাস্তা পাকাকরণ করা হবে -এমপি তুহিন।।

মোঃশহিদুল ইসলাম পিয়ারুল স্টাফরিপোর্টার ঃ৮ নভেম্বর, ২০২৩ প্রাণের নান্দাইলের তিনটি গ্রামীন সড়ক পাকাকরণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আনোয়ারুল আবেদীন খান তুহিন মহোদয়।।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নান্দাইল, ময়মনসিংহ এর আওতাধীন ‘তালতলা মোড় হতে কান্দাপাড়া সড়ক,মাজার বাসস্ট্যান্ড হতে বৈরাটি গোরস্থান সড়ক ও মোয়াজ্জেমপুর ইউপি -কালিয়াপাড়া বাজার ভায়া বাহাদুরপুর হাইস্কুল সড়ক ” পাকাকরণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।। রাস্তাগুলো পাকাকরণে ব্যয় হবে ২ কোটি ৭৮ লাখ টাকা।

উক্ত ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব হাসান মাহমুদ জুয়েল, নান্দাইল উপজেলা প্রকৌশলী জনাব শাহাবো রহমান সজীব, নান্দাইল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জনাব মনোয়ারা জুয়েল, ৩ নং নান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোশাররফ হোসেন কাজল, ২ নং মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব তাসলিমা আক্তার শিউলি, নান্দাইল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ মাহমুদুল হক সৌরভ, নান্দাইল পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম সালাম সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ভিত্তি প্রস্তর স্থাপন শেষে আলোচনা সভায় মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আনোয়ারুল আবেদীন খান তুহিন মহোদয় বলেন–” মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা’র নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আন্তরিক ও নিরলস প্রচেস্টায় ব্যাপক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে বদলে গেছে প্রাণের নান্দাইল। তাঁর দূরদর্শী নেতৃত্বে নান্দাইলে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুত, কৃষি অবকাঠামো সহ সব ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান। অতীতে কোনো সরকারের আমলে এ ধরনের উন্নয়ন হয়নি। এ উন্নয়নের সুফল এখন নান্দাইলের সাধারণ মানুষ ভোগ করছে।পর্যায়ক্রমে প্রাণের নান্দাইলের সকল গ্রামীন সড়ক পাকাকরণ করা হবে। ইতিমধ্যেই অধিকাংশ সড়ক পাকাকরন সমাপ্ত হয়েছে। “উন্নয়নের ধারা চলমান রাখতে আবারও নৌকায় ভোট দেওয়ার আহবান জানান এমপি তুহিন মহোদয়।।

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল
নান্দাইল-ময়মনসিংহ
০১৭১৫-৮১৯৭০৯


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD