• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারী, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্তসহ মোট ৭ জন আসামী গ্রেফতার জেলা পুলিশ সুপার ওমর ফারুক বলেছেন: বটিয়াঘাটায় ‘হয় পুলিশ থাকবে, নয় মাদক থাকবে’ কুমিল্লা জেলার দাউদকান্দি মডেল থানা পুলিশ ১০০ কেজি গাঁজা উদ্ধার প্রাইভেটকার জব্দ চালক পলাতক ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান মান্দায় নির্মাণাধীন অবৈধ ইটভাটায় অভিযান, লাখ টাকা জরিমানা বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনের কারাদণ্ড মাদক বিরোধী অভিযানে আখাউড়ায় ১৫৮০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার সিলেট জেলা শাহপরান (রহঃ) ২৭ বোতল বিদেশি মদ ট্রাক জব্দ গ্রেফতার ২ চাঁদাবাজি ও হত্যার হুমকির মামলার প্রধান আসামি সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সাল (৩৫) গ্রেফতার সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগের প্রতিবাদ চেয়ারম্যানের

নড়াইলের পল্লীতে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

Yeasir Arafat Mifta / ২৬২ Time View
Update : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে//

নড়াইলের বাহিরগ্রামে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু।
নড়াইলে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
নড়াইল সদর উপজেলায় পানিতে ডুবে দুই শিশু তিন্নি (৫) ও মো. তানহা (৩) নামে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যার দিকে সদর উপজেলার বাহিরগ্রামের দক্ষীণপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভাই দুই ভাই-বোন ওই গ্রামের জালাল মোল্যার সন্তান।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যুর বিষয়টি করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার বিকেলের দিকে বাবা-মায়ের সঙ্গে বাড়ির পাশের মাছের ঘেরে যায় তানহা ও তিন্নি। পরে ঘের পাড় ধরে বাবা জালাল মোল্যা একটু দূরে এগিয়ে যান। বাড়িতে কাজ থাকায় মাও বাড়িতে ফিরে আসেন। পরে সন্ধ্যার দিকে দুই শিশুর মা বাড়িতে আসার কিছু সময় পর তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পরিবারর লোকজন বাড়ির পাশে মাছের ঘেরের পানিতে ভাসতে দেখে তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD