• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে বাসের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় ২ জন নিহত আহত ৩ জন কুমিল্লা ঢাকা মহাসড়কের ইশা খাঁ পাম্প এলাকায় বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধার গাড়ি জব্দ করে দাউদকান্দি থানা পুলিশ নারীকে হত্যা, ছেলে ও শাশুড়ি গ্রেপ্তার বদলগাছীতে গরম পানিতে ঝলসে গেল স্কুল ছাত্রীর শরীর: চিকিৎসার জন্য আকুল আবেদন নোয়াখালীতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ দুইজন গ্রেপ্তার দৌলতপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল কালিয়াকৈরে বিশেষ অভিযান চালিয়ে ৭ জন জুয়ারি আটক করা হয় বটিয়াঘাটায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল বটিয়াঘাটায় এজি চার্জ আশীর্বাদ এজি স্কুল এন্ড হোপ সেন্টার’র উদ্দ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বদলগাছীতে ইজারা ছাড়াই খাস পুকুর দখলে বিএনপি নেতার মাছ চাষ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

নোয়াখালীতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

Muntu Rahman / ৩ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

মু৷ অলি উল্লাহ ইয়াছিন

স্টাফ রিপোর্টার নোয়াখালী।

১৫ অগাস্ট ২০২৬, শনিবার

‎নোয়াখালীতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি পুরাতন একনলা বন্দুক (এলজি), যা ওয়ান শুট্যার গান নামে পরিচিত, উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

‎গ্রেপ্তাররা হলেন, নোয়াখালী পৌরসভার পশ্চিম মাইজদী শান্তিনগর এলাকার পারভেজ হোসেন (৩১) ও মো. ফয়সাল (২৩)।

‎পুলিশ জানায়, নোয়াখালী জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. নূরুল আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। শুক্রবার (১৪ আগস্ট) রাত ১টা ৪০ মিনিটের দিকে সুধারাম থানাধীন ৪ নম্বর কাদিরহানিফ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড পশ্চিম মাইজদী এলাকার দারুস সুন্নাহ এবতেদায়ী মাদ্রাসার তিনতলা ভবনের নিচতলায় অভিযান চালানো হয়।

‎এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে দেশীয় তৈরি পুরাতন একনলা বন্দুক (এলজি) উদ্ধার করা হয়।

‎গ্রেপ্তার পারভেজ হোসেন পশ্চিম মাইজদী এলাকার মৃত আব্দুল হকের ছেলে এবং মো. ফয়সাল একই এলাকার আবুল কালামের ছেলে।

‎পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD