• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে দিনের বেলায় দুর্ধর্ষ চুরি  তাহিরপুর শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলীগাঁও গ্ৰামের সুজন পালের বাড়ি এখন মাদকের আস্তানা। উবহাটা ইউনিয়নের সেবক হতে চান রিপন তরফদার ভেড়ামারায় ভারতের এস্টার হসপিটালের পেশেন্ট হেল্প সেন্টার এর শুভ উদ্বোধন এলএসডি কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে চাল নেওয়ার অভিযোগ র‍্যাবের অভিযানে জয়পুরহাট সদর এলাকা থেকে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার নোয়াখালীতে ১১ (এগার) লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎

নীলফামারী জলঢাকায় ধানক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার

Muntu Rahman / ১২৮ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

মোঃ ইউসুফ খাঁন রংপুর সংবাদদাতা।

নীলফামারীর জলঢাকা উপজেলায় ধানক্ষেত থেকে মমিনুর রহমান নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত মমিনুর রহমান উপজেলার বগুলাগাড়ি ডাঙ্গাপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে।

সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার কাঁঠালী ইউনিয়নের হামিদুল মেম্বারের বাড়ির পাশের একটি ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
পরে বিষয়টি পুলিশকে জানানো হলে জলঢাকা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্থানীয় কৃষকরা জমিতে কাজ করতে গিয়ে ধানক্ষেতের ভেতরে কিশোরটির নিথর দেহ দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে আশপাশের মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।

জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তবে কীভাবে ওই কিশোরের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে বলে জানিয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্থানীয়দের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD