• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​

নিখোঁজের ৮দিন পর আদিত্য ‘র লাশ উদ্ধার

Muntu Rahman / ১৭৭ Time View
Update : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

মশিউর রহমান রাসেল

বিশেষ প্রতিনিধিঃ-
ঝালকাঠির নলছিটিতে চৈত্র সংক্রান্তিতে মা ও দাদির সাথে সুগন্ধা নদীতে গঙ্গা স্নানে গিয়ে নিখোঁজ ৮ দিন পর অদিত্য চক্রবর্তী (৮) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে ।

শনিবার (২০ এপ্রিল) রাত ৯ টার দিকে উপজেলার চরবহরমপুর এলাকায় সুগন্ধা নদীর তীর থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি – তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি নিশ্চিত করেছেন।

নিহত অদিত্য চক্রবর্তী শহরের বাতুরতলা এলাকার স্টুডিও ব্যবসায়ী শিমুল চক্রবর্তীর একমাত্র ছেলেও নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

গত ১৩ এপ্রিল সকাল ১০ টার দিকে আদিত্য চক্রবর্তী দাদিকে সাথে নিয়ে তার মা মিতু চক্রবর্তীর সাথে গঙ্গা স্নানের জন্য সুগন্ধা নদীর তীরে যায়। তিনজনই একসাথে স্নানে নামে। এ সময় তার মা ও দাদি স্নানে ব্যস্ত থাকায় আদিত্য নদীতে পরে যায়। দাদি তাকে ধরার চেষ্টা করলেও রাখতে পারেননি। নদীর স্রোতে তাকে ভাসিয়ে নিয়ে যায়। খবর পেয়ে বরিশাল থেকে একটি ডুবুরি দল ও কোস্ট গার্ডের সদস্যরা নিখোঁজ শিশুর সন্ধানে সুগন্ধা নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

নলছিটি থানার ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি বলেন,শনিবার রাত ৯ টার দিকে স্থানীয়রা লাশটি ভাসতে দেখে থানা পুলিশকে খবর দিলে পরে গিয়ে তাকে উদ্ধার করে সনাক্ত করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD