• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম:
লালপুর থানা পুলিশের মানবিক উদ্যোগে পরিবারের কাছে ফিরল ১২ বছরের শিশু স্বাধীন ভেড়ামারায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ নারায়ণগঞ্জে পুলিশ হত্যার দায়ে ৬ আসামি গ্রেফতার বীরগঞ্জে রুপালি মৎস্যজীবী সমবায় সমিতির মতবিনিময় সভা, উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন এমপি মনজুরুল ইসলাম টেকনাফে কে-৯ ডগের সহায়তায় অটোরিকশায় ৩৯ লিটার চোলাই মদ উদ্ধার সীতাকুণ্ডে আওয়ামীলীগ নেতা ও সাবেক এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার মাতামুহুরী উপজেলার বিএমচর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি: দৌলতপুরে উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুলাহাজারায় উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপপরিচালক

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সকল আলেম উলামায়েক একরাম এক মত ও গুরুত্ব দিয়েছেন কাদিয়ানী সম্প্রদায়ের বিরুদ্ধে

Montu Rahman / ২৭৫ Time View
Update : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

সোনারগাঁও নারায়ণগঞ্জ প্রতিনিধি

কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সোনারগাঁয়ে।

আন্তর্জাতিক খতমে নবুওয়াত সম্মেলন সফল করার লক্ষ্যে সোনারগাঁ উপজেলা মডেল মসজিদ সভাকক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৫ নভেম্বর ২০২৫ রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য সম্মিলিত খতমে নবুওয়াত মহাসম্মেলনকে সফল ও বর্ণাঢ্য করতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ আসনের জামায়াতে ইসলামীর ত্রয়োদশ ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনের পদপ্রার্থী প্রিন্সিপাল ড. মোঃ ইকবাল হোসেন ভুঁইয়া।

গত শনিবার (৮ নভেম্বর /২৫) সকালে আয়োজিত সভায় সোনারগাঁয়ের বিভিন্ন প্রান্ত থেকে আগত আলেম-উলামা গন , মাদ্রাসার শিক্ষক, ইমাম-খতীব, ইসলামপ্রেমী তরুণ এবং বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি সোনারগাঁ শাখার সভাপতি মাওলানা মহিউদ্দীন খান। সঞ্চালনা করেন মাওলানা শিবলি সাদিক। উদ্বোধনী বক্তব্য রাখেন মুফতি জহিরুল ইসলাম ফারুকী।

বক্তারা বলেন, খতমে নবুওয়াত মুসলমানের ঈমানের মৌলিক ভিত্তি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী-এ বিশ্বাস থেকে এক চুলও বিচ্যুতি চলতে পারে না। ভ্রান্ত মতবাদ ও বিভ্রান্তি রোধে জনমত সৃষ্টি এবং আকীদাগত দৃঢ়তা প্রতিষ্ঠাই এ সম্মেলনের মূল লক্ষ্য। বক্তারা কাদিয়ানী সম্প্রদায়সহ যারা শেষ নবীর বিশ্বাস অস্বীকার করে-তাদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবি জানান।

সভায় ১৫ নভেম্বরের (শুক্রবার) আন্তর্জাতিক খতমে নবুওয়াত সম্মেলনকে সফল করতে সর্বস্তরের মুসলমানদের ঐক্যবদ্ধ উপস্থিতির আহ্বান জানানো হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন-মুফতি আবু বকর কাসেমী, মাওলানা ফজলুর রহমান কাসেমী, হাফেজ আব্দুল আউয়াল, মাওলানা আব্দুদ দাইয়ান, মাওলানা কামাল হোসাইন, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা শামীমুল ইসলাম, মুফতি রুহুল আমিন কাসেমী, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা মিজানুর রহমান, মাওলানা নুরুল্লাহ হাশেমী, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা মাহবুবুল আলম, হাফেজ মাওলানা মাহফুজ খান, মাওলানা আব্দুল মালেক, মাওলানা নুরুল হুদা ফয়েজী, মাওলানা এরশাদুল ইসলাম আলমগীর, মুফতি মাওলানা ইয়াসিন খান, মাওলানা তাফাজ্জল হোসাইন ফরিদী, মাওলানা সাব্বির আহমেদ খান, মাওলানা সাখাওয়াতুল্লাহ মুহিব, মাওলানা মাজহারুল ইসলামসহ আরও অনেকে।

পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাতের মাধ্যমে সভা সমাপ্ত হয়।

এসময় নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা ড. ইকবাল হোসেন ভূঁইয়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। তিনি মূল্যবান বয়ান পেশ করেন বিশ্ব মুসলিমের শান্তিরক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD