• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে দিনের বেলায় দুর্ধর্ষ চুরি  তাহিরপুর শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলীগাঁও গ্ৰামের সুজন পালের বাড়ি এখন মাদকের আস্তানা। উবহাটা ইউনিয়নের সেবক হতে চান রিপন তরফদার ভেড়ামারায় ভারতের এস্টার হসপিটালের পেশেন্ট হেল্প সেন্টার এর শুভ উদ্বোধন এলএসডি কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে চাল নেওয়ার অভিযোগ র‍্যাবের অভিযানে জয়পুরহাট সদর এলাকা থেকে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার নোয়াখালীতে ১১ (এগার) লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎

নারায়ণগঞ্জে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে বিধি অমান্য করায় জরিমানা

Muntu Rahman / ১৫১ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি

‘লাইসেন্সবিহীন ও নির্ধারিত বিধি অমান্য করে সেবা কার্য পরিচালনা করায় আহিল ডায়াগনস্টিক সেন্টারকে এক লক্ষ টাকা জরিমানা’।

গত বুধবার ৮ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখে নারায়ণগঞ্জের খানপুরে অবস্থিত ‘আহিল ডায়াগনস্টিক সেন্টার’ এ ‘মেডিকেল প্রাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী আধ্যাদেশ ১৯৮২’ এর সংশ্লিষ্ট ধারায় এবং ‘ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯’ এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

আহিল ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্সবিহীন ও নির্ধারিত বিধি অমান্য করে সেবা কার্য পরিচালনা করায় ‘মেডিকেল প্রাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী আধ্যাদেশ ১৯৮২’ এর অধীন ৫০০০/- এবং ‘ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯’ আইনে ৯৫০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন সুনিম সোহানা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ।

লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক পরিচালনা বিরোধী অভিযান সার্বিক সমন্বয় করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জেলার সব এলাকায় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD