• রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু পাকুন্দিয়ায় ফেসবুকে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ পোস্ট দেওয়ায় ছাত্রদল নেতা বহিষ্কার চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রুগীদের সহায়তায় স্বপ্নের বিভিন্ন সামগ্রী প্রদাণ চাঁপাইনবাবগঞ্জে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করল ৫৩ বিজিবি কালিয়াকৈরে এক ড্রাম কালো পানিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুরগি ড্রেসিং, মানুষ ক্যান্সার জীবাণুর ঝুঁকিতে কালিয়াকৈরে রেলওয়ে জমি দখল করে পুনরায় অবৈধভাবে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে নোয়াখালীতে ১১ দলীয় জোটের গণমিছিল: জুলাই সনদ বাস্তবায়নের দাবি— নারায়ণগঞ্জ শিল্প কলা একাডেমিতে জেলা প্রশাসকের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মহাসড়কে ডাকাতি ছিনতাই নির্মূলের পরে চলযাই মাদকের বিরুদ্ধে যুদ্ধে ওসি বদলী পরিত্যক্ত অবস্থায় শীতলক্ষ্যা নদীর পাশে বিপুলসংখ্যক অস্ত্র তৈরির সরঞ্জাম ও ৬ শুটারগান উদ্ধার করেছে নারায়ণগঞ্জ র‍্যাব – ১১

নান্দাইলে নৌকা চান ১৭ জন মনোনয়ন প্রত্যাশী

Muntu Rahman / ২৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

নান্দাইলে নৌকা চান ১৭ জন মনোনয়ন প্রত্যাশী ।।

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল স্টাফরিপোর্টার:: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে প্রার্থীতা করার জন্য বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকা চান ১৭ জন মনোনয়ন প্রত্যাশী। ১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে প্রার্থীতা করার জন্য নৌকার মনোনয়ন ফরম ক্রয় করেছেন- তন্মেধ্যে উল্লেখযোগ্যরা হলেন, নান্দাইল আসনের দুই বারের সংসদ সদস্য আলহাজ¦ মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন, নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক দুই বারের সংসদ সদস্য আলহাজ¦ মেজর জেনারেল অব: আব্দুস সালাম আরসিডিএস পিএসসি, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপন, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বিএমএ ময়মনসিংহ শাখার সভাপতি ডা. মতিউর রহমান ভূইয়া, ২০০৮ সনে নৌকার মনোয়ন প্রাপ্ত সাবেক ডেপুটি এ্যাটর্ণী জেনারেল এড. আব্দুল হাই।

এছাড়া অন্যানদের মাঝে রয়েছেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের উপদেষ্ঠা বিশিষ্ট শিল্পপতি আলহাজ¦ জালাল উদ্দিন মাস্টার বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপকমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সদস্য সাবেক ছাত্রনেতা মো. শাহজাহান কবির সুমন, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক তাসলিমা আক্তার লাভলী, আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য ইঞ্জিনিয়ার মাহফুুজুর রহমান ভূইয়া হেভেন,আ’লীগের কেন্দ্রীয় উপ-কমিটির ধর্মবিষয়ক সদস্য সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার মো: সঞ্জীব ইসলাম আফেন্দি, এডভোকেট রফিকুল ইসলাম, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিট্রি সহ-সভাপতি মুজিবুর রহমান স্বপন,সাবেক ছাত্রনেতা জামাল উদ্দিন খান, অস্ট্রেলিয়া আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান খান রানা, আওয়ামীলীগ নেতা ডেনামার্ক প্রবাসী মোসাদ্দিকুর রহমান রাসেল, আওয়ামীলীগ নেতা জামাল আকন্দ ও সাংবাদিক জাহাঙ্গীর আলম।

আগামী ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে মনোয়নন প্রত্যাশীরা বলছেন দলের হাইকমান্ড যাকেই নৌকা প্রতীক দিবেন তাঁর পক্ষেই কাজ করে যাবেন এবং নৌকার বিশাল বিজয় লাভে আবারো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD