• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
পূর্ব বিরোধের জের ধরে সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে জখম সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ নওগাঁ জেলা পুলিশের দুর্দান্ত অভিযান : বদলগাছিতে শিশু ধর্ষণ মামলার আসামি মোঃ আব্দুস সাত্তার (৬০) গ্রেফতার জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান বটিয়াঘাটা বিএনপি নেতার মায়ের দাফন পারিবারিক কবরস্থানে সম্পন্ন তাহিরপুরে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের কটিয়াদীতে মাদক-জুয়া-সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বটিয়াঘাটায় সরকারি নির্দেশ-কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে ভরাটি নদী দখলের মহোৎসব কুরআনী নূর ব্লাড ব্যাংকের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন কালিয়াকৈরে লোডশেডিংয়ে দিশেহারা জনজীবন।

নবীগঞ্জে ১৬০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

Muntu Rahman / ২৬৩ Time View
Update : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

নবীগঞ্জে ১৬০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্বপন রবি দাশ, হবিগঞ্জ থেকে  :

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও (টিলাবাড়ি)এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৬০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, মাদক মামলা গ্রেফতারকৃত আসামী হলো, নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও (টিলাবাড়ী) গ্রামের মৃত আমজদ আলীর পুত্র লিটন মিয়া (৩৫) কে নিজ বসত ঘর থেকে (০৮ ডিসেম্বর) গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ১৬০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতে নাতে গ্রেফতার করা হয়।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মাসুক আলী এর দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ী লিটন মিয়ার বিরুদ্ধে নবীগঞ্জ থানার মামলা নং-০৩, তারিখ-০৮/১২/২০২৩খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারণি ১০ (ক) মামলা রুজু করা হয়েছে।

মাদক ব্যবসায়ী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো মাসুক আলী। তিনি বলেন,গ্রেফতারকৃত আসামী লিটন মিয়াকে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD