• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েলের মা’এর ১৫ তম মৃত্যু বার্ষিকী পালিত সীতাকুণ্ডে গণপিটুনিতে মাদক ব্যবসায়ী ইরান নিহত।।বাড়িতে উত্তেজিত জনতার অগ্নি সংযোগ কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে ব্যপক প্রস্তুতি: অনুষ্ঠানস্থল পরিদর্শন করলেন দুই প্রতিমন্ত্রী তাহিরপুরে নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের নির্দিষ্টকালের নৌ ধর্মঘটের ডাক র‍্যাবের অভিযানে রাজশাহীর কাটাখালী এলাকা হতে ২০ কেজি গাঁজা’সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার  বদলগাছীতে খাড়িতে গোসলে নেমে দম্পত্তির মৃত্যু নওগাঁয় জাতীয়তাবাদী নাগরিক সমাজের উদ্যোগে গাছের চারা বিতরণ , মাছের পোনা অবমুক্ত ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা কর্মসূচি “সোনারগাঁও, নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১২ মামলার আসামি গিটু হৃদয়ে ভগ্নীপ্রতি রাসেলকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে র‌্যাব-১১ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক “নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় বিলাসবহুল গাড়ি হতে ১৪০ কেজি গাঁজাসহ গাড়ী জব্দ করেছে নারায়ণগঞ্জ র‍্যাব-১১

নবীগঞ্জে সিএনজি ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

Muntu Rahman / ৪৯৪ Time View
Update : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

নবীগঞ্জে সিএনজি ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নিউজ ডেক্সঃ-
ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের ফুলতলী বাজারের সংলগ্ন সিএনজি ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৩ জন যাত্রী নিহতের খবর পাওয়া গেছে।হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়,ঢাকা সিলেট মহাসড়কের গজনাইপুর ইউনিয়নের ফুলতলী বাজারের পাশে মুশকিল আহসান মাজারের সামনে (হবিগঞ্জ.থ.১১-২০৯২) সিএনজি ও (ঢাকা মেট্রো-গ ৩৪-৫৪৭২) প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দূঘটনা ঘটে। মুখোমুখি সংঘর্ষের ঘটনায় সিএনজি ও প্রাইভেটকার গাড়িতে থাকা যাত্রী ৭ জন যাত্রীই গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
সিলেট নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে গুরুতর আহত চুনারুঘাট বাদশারগাঁও গ্রামের ছানা মিয়ার পুত্র সোহেল মিয়া (৪২) ও নবীগঞ্জ উপজেলার পানিউমনা ইউনিয়নের বান্দাউড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের পুত্র আব্দুল মালিক মিয়া (৮৩) মৃত্যুবরণ করেন। গুরুতর আহত পুটিজুড়ি ভবানীপুর গ্রামের মৃত জিগার আলীর পুত্র আবদাল মিয়া (৪১) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মুখোমুখি সংঘর্ষের ঘটনায় প্রায় এক ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানার অফিসার ইনচার্জ পরিমল দেব সহ এক দল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করেন। এবং দুর্ঘটনায় কবলিত গাড়ি দুটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যান। নিহতের খবরটি নিশ্চিত করেন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ পরিমল দেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD