সারাদেশের মাদক বিরোধী অভিযান মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ ইমরান হোসেন(২৯) নামের ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ ইমরান হোসেন(২৯) ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানাধীন বাদেডিহি গ্রামের মৃত মোহাম্মদ শফিউল্লার ছেলে। রবিবার ( ১১ অক্টোবর’২৬) খ্রীঃ নড়াইল জেলার সদর থানাধীন সিমাখালী অন্তর্গত মালিবাগ সংলগ্ন পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ( ওসি) মোঃ রাসেল সরোয়ার এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক(নিঃ) অজয় কুমার কুন্ডু, এসআই(নিঃ) মোঃ আমিন উদ্দীন লিটন, এসআই(নিঃ) সাগর শিকদার ও এএসআই(নিঃ) রুহুল আমিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ ইমরান হোসেন(২৯) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৫০(পঞ্চাশ) বোতল ইসকাফ (Eskuf Cough Syrup) জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার, মোহাম্মদ আল মামুন শিকদার এর নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
Devoloped By WOOHOSTBD