• বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ওসি এল এসডির বিরুদ্ধে অপপ্রচার সত্য প্রকাশে আপসহীন থাকার আহ্বান বক্তাদের নিয়োগ সিন্ডিকেট ও দুর্নীতির অভিযোগ নওগাঁ জেলা জজ আদালতের সাবেক সেরেস্তাদারকে কারণ দর্শানোর নোটিশ বিশ্বম্ভরপুরে ‘ডলুরা যুব জাগরণ পরিষদ’-এর ঈদ উপহার বিতরণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৯টি চোরাই মোবাইল জব্দ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ডাক্তার মোখতার আহমদ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৪ নং বান্ধাবাড়ি ইউনিয়নবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হান্নান মোল্লার শুভেচ্ছা চন্দ্রায় শতাধিক বাস কাউন্টার বন্ধ,টিকিট না পেয়ে মহাসড়কে দিশেহারা লক্ষাধিক যাত্রী

নড়াইলের মাইজপাড়া ও কলোড়া ইউপি নির্বাচন উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Muntu Rahman / ২৩১ Time View
Update : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

শনিবার (২৭ এপ্রিল) নড়াইল সদর থানা কম্পাউন্ডে জেলা পুলিশ নড়াইল এর আয়োজনে আগামীকাল রবিবার (২৮ এপ্রিল) নড়াইলের মাইজপাড়া ও কলোড়া ইউপি নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে ব্রিফিং প্যারেডের আয়োজন করা হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শনিবার (২৭এপ্রিল)
উক্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। পুলিশ সুপার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে নির্বাচনে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের সঠিকভাবে কর্তব্য-কর্ম পালন করার নির্দেশ প্রদান করেন। নির্বাচন নীতিমালা অনুযায়ী সবাইকে দায়িত্ব পালন করতে বলেন। সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার জন্য নির্দেশ প্রদান করেন। কেউ দায়িত্ব পালনে গাফিলতি ও পক্ষপাতিত্ব করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি করে দেন। পুলিশ সুপার মহোদয় নির্বাচনের দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য তীব্র গরম থেকে রক্ষা পেতে বিশুদ্ধ খাবার পানি স্যালাইন সরবরাহের প্রত্যয় ব্যক্ত করেন। প্রচন্ড তাপদাহে পুলিশ সুপার’র এই মহতী উদ্যোগে জেলা পুলিশের অফিসার ফোর্সগণ করতালির মাধ্যমে আনন্দঘন অভিব্যক্তি প্রকাশ করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); বিকাশ চন্দ্র দাস, জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নড়াইল; মীর শরিফুল হক, ডিআইও-১ জেলা বিশেষ শাখা; মোঃ সাব্বিরুল আলম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা; মোঃ নাজমুল হুদা, ইনচার্জ, অপরাধ শাখা; অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ, নড়াইল সদর থানা, নড়াইল সহ জেলা পুলিশের পুলিশ সদস্য এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD