• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
লালপুর থানা পুলিশের মানবিক উদ্যোগে পরিবারের কাছে ফিরল ১২ বছরের শিশু স্বাধীন ভেড়ামারায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ নারায়ণগঞ্জে পুলিশ হত্যার দায়ে ৬ আসামি গ্রেফতার বীরগঞ্জে রুপালি মৎস্যজীবী সমবায় সমিতির মতবিনিময় সভা, উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন এমপি মনজুরুল ইসলাম টেকনাফে কে-৯ ডগের সহায়তায় অটোরিকশায় ৩৯ লিটার চোলাই মদ উদ্ধার সীতাকুণ্ডে আওয়ামীলীগ নেতা ও সাবেক এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার মাতামুহুরী উপজেলার বিএমচর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি: দৌলতপুরে উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুলাহাজারায় উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপপরিচালক

নওগাঁ-৩ আসনে বিএনপি মনোনয়ন পাওয়ায় শুকরিয়ার নামাজ আদায় করলেন ফজলে হুদা বাবুল

Montu Rahman / ১৫৪ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনে দলীয় মনোনয়ন পাওয়ায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।

মঙ্গলবার সকাল ১১টায় বদলগাছী উপজেলার মিনি স্টেডিয়ামে দুই রাকাত শুকরিয়ার নামাজ আদায় করা হয়। নামাজ শেষে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় মহাদেবপুর ও বদলগাছী উপজেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা দলীয় প্রার্থীর প্রতি শুভেচ্ছা ও সমর্থন জানান এবং নির্বাচনে বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করেন।

স্থানীয় বিএনপি নেতারা জানান, দীর্ঘদিন পর এই আসনে বিএনপির শক্তিশালী উপস্থিতি নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তারা দলীয় ঐক্য বজায় রেখে নির্বাচনী মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ফজলে হুদা বাবুল বলেন, এ মনোনয়ন শুধু আমার একার নয়, এ মনোনয়ন মহাদেবপুর- বদলগাছী উপজেলার সকল নেতাকর্মীর। সকলে মিলে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় ফজলে হুদা আরো বলেন এ আসন থেকে আরো দুইজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন তারাও ধানের শীষের পক্ষে কাজ করবেন বলে প্রত্যাশা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD