• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
কিশোরগঞ্জের নিকলীতে চেনা রাজত্বে ফিরছেন ডিবি হারুনের বিতর্কিত ক্যাশিয়ার মোকাররম সর্দার) ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের বহুল আলোচিত যাদুকাটা নদীতে নির্মাণাধীন সেতুর ৫ টি গার্ডার ভেঙে পড়েছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি ফজলে হুদা বাবুল বেগমগঞ্জ মডেল থানার অভ্যন্তরে বিএনপি নেতার হুমকি এর তীব্র নিন্দা, প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশে অব্যাহত ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে যৌথ প্রেস বিবৃতিতে ৮৫ জনের সংহতি ও স্বাক্ষর কটিয়াদীতে নিখোঁজের ৪ দিন পর ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল মদ জব্দ টোল ফ্রি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ‘সড়ক ভবন ঘেরাও’ প্রাণনাশের হুমকি পাওয়ায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী জয়নাল আবেদীন।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি ফজলে হুদা বাবুল

Muntu Rahman / ২৪ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

মোঃ সারোয়ার হোসেন অপু

(নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন নওগাঁ-৩ (বদলগাছী -মহাদেবপুর ) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল । জাতীয় সংসদের স্পিকারের পক্ষ থেকে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।

রোববার (১৭ মে) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নওগাঁ বিশ্ববিদ্যালয় আইন-২০২৩ এর ধারা ১৮(১)(ঙ) অনুযায়ী স্পিকার এ মনোনয়ন প্রদান করেছেন। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব নিবিড় রঞ্জন তালুকদার স্বাক্ষরিত আদেশটি ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে সিন্ডিকেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এ কমিটিতে স্থানীয় সংসদ সদস্যের অন্তর্ভুক্তি নওগাঁ অঞ্চলের উচ্চশিক্ষা সম্প্রসারণে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা।

এদিকে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হওয়ায় বদলগাছী ও মহাদেবপুর উপজেলায় আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

সচেতন মহলের ধারণা, শিক্ষা উন্নয়নে আগ্রহী জনপ্রতিনিধি হিসেবে এমপি ফজলে হুদা বাবুল নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD