• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম:
“বিশ্বম্ভরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত” নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফরিদ, সম্পাদক ছোটন দৌলতপুরে কৃষকদের মাঝে  বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ তাহিরপুরে মানহানীকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ কালিয়াকৈরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত পাইকগাছায় থানায় স্বর্ণ বিক্রির ৪৭ হাজার টাকা আত্মসাতের লিখিত অভিযোগ নওগাঁয় এক শিক্ষার্থী অপহরণ, ৩ সপ্তাহে মেলেনি সন্ধান, থানায় মামলা দায়ের বীরগঞ্জে ভ্যান শ্রমিকের মেধাবী সন্তানকে সংবর্ধনা ও আর্থিক সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আক্কাস আলী বদলগাছীতে সামাজিক বনায়নের গাছ কেটে উজাড়, অবশেষে কয়েকটি গাছের টুকরো সহ দোষীকে জব্দ

নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফরিদ, সম্পাদক ছোটন

Muntu Rahman / ৩ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

মোঃ সারোয়ার হোসেন অপু

জেলা প্রতিনিধি,নওগাঁ।

নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নেক্সাস টেলিভিশনের রিপোর্টার ফরিদুল করিম ও সাধারণ সম্পাদক পদে যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শফিক ছোটন নির্বাচিত হয়েছেন।

রোববার (০৫ জুলাই) রাত সাড়ে ৮টায় শহরের এক রেস্তোরাঁয় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এ দুই পদের বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাদের বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি মো. কায়েস উদ্দিন।

বাকী ১২টি পদের মধ্যে সহসভাপতি পদে একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এম আর ইসলাম রতন ও সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার এম আর রকি, যুগ্ম সম্পাদক পদে চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার হারুন অর রশিদ ও ডিবিসি নিউজের রিপোর্টার একে সাজু, অর্থ সম্পাদক পদে বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি আরমান হোসেন রুমন, দপ্তর সম্পাদক পদে এসএ টিভির জেলা প্রতিনিধি এম আর রাজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান রাশেদ, কার্যনির্বাহী সদস্য পদে চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি মো. কায়েস উদ্দিন, চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি রিফাত হোসাইন সবুজ, স্টার নিউজের রিপোর্টার তৌহিদ ইসলাম, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি রাকিব রাইহান ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি হাবিবুর রহমান নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার মো. কায়েস উদ্দিন বলেন, নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে ২০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাইবাছাই শেষে সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিল কমিশন। পরে নির্ধারিত সময়ে ৬ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৪ জনকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

নব নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শফিক ছোটন দৈনিক জয়সাগরকে বলেন, সাংবাদিকতা হলো একটি মহান পেশা। সেই মর্যাদা এবং সংগঠনের উদ্দেশ্য লক্ষ্য রেখে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সাংবাদিকদের মান উন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সর্বোপরি অধিকার নিশ্চিত করতে আগামী দিনে জোরালোভাবে কাজ করতে চাই। এসময় সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD