• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে বাসের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় ২ জন নিহত আহত ৩ জন কুমিল্লা ঢাকা মহাসড়কের ইশা খাঁ পাম্প এলাকায় বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধার গাড়ি জব্দ করে দাউদকান্দি থানা পুলিশ নারীকে হত্যা, ছেলে ও শাশুড়ি গ্রেপ্তার বদলগাছীতে গরম পানিতে ঝলসে গেল স্কুল ছাত্রীর শরীর: চিকিৎসার জন্য আকুল আবেদন নোয়াখালীতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ দুইজন গ্রেপ্তার দৌলতপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল কালিয়াকৈরে বিশেষ অভিযান চালিয়ে ৭ জন জুয়ারি আটক করা হয় বটিয়াঘাটায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল বটিয়াঘাটায় এজি চার্জ আশীর্বাদ এজি স্কুল এন্ড হোপ সেন্টার’র উদ্দ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বদলগাছীতে ইজারা ছাড়াই খাস পুকুর দখলে বিএনপি নেতার মাছ চাষ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

নওগাঁ জেলার পোরশা থানা পুলিশ কর্তৃক পাঁচশত ইয়াবা ও মোটরসাইকেল জব্দ গ্রেফতার ২

Muntu Rahman / ৬ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

নওগাঁও সংবাদদাদ

পুলিশ সুপারের নির্দেশনায় পোরশায় মাদকবিরোধী স্পেশাল ড্রাইভ : চেকপোস্টে ৫০০ (পাঁচশত) পিস ট্যাপন্টোডল মাদক ট্যাবলেট সহ, মোটরসাইকেল জব্দ এবং ০২ মাদক কারবারি গ্রেফতার।

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম গত শুক্রবার ( ১৪/০৮/২০২৬) তারিখ গোপন সংবাদের ভিত্তিতে রাত্রি ২০.১৫ ঘটিকার সময় পোরশা থানাধীন ০৩ নং ছাওড় ইউপির অন্তর্গত লক্ষীপুর গ্রামস্থ ঝর্ণা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অনুমান ২০০ মিটার উত্তরে জনৈক বাবুল এর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অপরাধ প্রতিরোধে বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়।

উক্ত বিশেষ চেকপোষ্টে অফিসার ইনচার্জ পোরশা থানার নের্তৃত্বে মোটরসাইকেল যোগে মাদক বহনকালে চেকপোস্ট পরিচালনা করে ২ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উক্ত মাদক ব্যবসায়ী ১। মোঃ দেলোয়ার হোসেন (৩০), পিতা-মোঃ তোফাজ্জল হোসেন, ২। শ্রী গুরুপদ কর্মকার (২৭), পিতা-শ্রী বাবুল কর্মকার, উভয় সাং-বড়দাদপুর, থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।

চেকপোস্টে ব্যক্তিদের এর দেহ তল্লাশি করিয়া তাহাদের পরিহিত লুঙ্গির কোমড়ে টিস্যু কাপড়ের শপিং ব্যাগ হইতে সর্বমোট ৫০০ (পাঁচশত) পিস টাপেন্টাডল ট্যাবলেট, যাহার ওজন ১৩৫ গ্রাম, মূল্য ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, মাদক পরিবহনে বহনকৃত একটি ডায়াং মোটরসাইকেল, মাদক বিক্রয়ের নগদ ২,৫০০/-টাকা উদ্ধারপূর্বক সাক্ষীগনের উপস্থিতিতে জব্দ করা হয়।
আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিশেষ অভিযান চলমান আছে বলে জানা যায়।

এ প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, সমগ্র জেলায় মাদক প্রতিরোধে অভিযান জোরদার করা হয়েছে। পুলিশ সুপার মাদক প্রতিরোধে জনগণের সহযোগিতা কামনা করেন এবং সামাজিক আন্দোলন গড়ে তোলা আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD