• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে হাইটেক সিটি রেলস্টেশনে রেললাইন মেরামতের বিশেষ রেলগাড়ির মালামাল চুরি ১ জন আটক কটিয়াদীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, নিহত ১, আহত-৩ মনি ওয়ার্ল্ড মনি লেক পার্কের জন্য ইজারা দেয়া হয়নি। জলাশয় টি মাছ চাষের জন্য ইজারা দেয়া হয়েছে  — প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড, কুষ্টিয়া। বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন বীরগঞ্জে ভেকু দিয়ে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ জমি, গাছ ও বাগান জবরদখলের চেষ্টার প্রতিবাদে বাঁশখালীর পুকুরিয়ায় মানববন্ধন টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের সৌজন্যে  জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত  দৌলতপুরে ওসি এল এসডির বিরুদ্ধে অপপ্রচার

নওগাঁয় ১৩০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারি আটক

Muntu Rahman / ৩৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

নওগাঁয় ১৩০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারি আটক

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটের মঙ্গলবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ১শ’ ৩০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারি এক যুবককে আটক করেছে র‌্যাব।
সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহী, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে ২৯ আগষ্ট নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন মঙ্গলবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ১শ’ ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ সোহেল রানা (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃত সোহেল রানা জয়পুরহাট জেলা সদর উপজেলার পেচুলিয়া গ্রামের
মৃত আব্দুল মজিদ এর ছেলে।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ সু-কৌশলে মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট জয়পুরহাট ও নওগাঁর জেলার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে পরবর্তীতে জয়পুরহাট ও নওগাঁ জেলার মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। এঘটনায় ধামুরহাট থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD