• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক ত টি ডাকাতির মামলায় ৪ ডাকাত আটক অস্ত্রসহ গুলি ও গাড়ি জব্দ কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা, জামালগঞ্জে ৭৩৩ পরিবারের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ জনসেবার অঙ্গীকার নিয়ে শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ডাঃ মোঃ শামসুদ্দীন। বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন

নওগাঁয় সাংবাদিকদের মানববন্ধন

Muntu Rahman / ৩০৬ Time View
Update : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি:

সান্তাহারে সংবাদ সংগ্রহের সময় যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক শফিক ছোটনের সাথে জিআরপি থানার পুলিশ সদস্যদের অন্যায় আচরনের প্রতিবাদে মানববন্ধন হয়েছে নওগাঁয়।

শহরের মুক্তির মোড়ে শহীদ মিনারের সামনে প্রধান সড়কের পাশে আজ বেলা ১১ টা থেকে ঘন্টাব্যাপী কর্মসূচী পালন করেন স্থানীয় সাংবাদিকরা। মফস্বল সাংবাদিক ফোরাম আয়োজিত মানববন্ধনে কর্মসূচীতে নেতৃত্বদেন সংগঠনের সভাপতি মোফাজ্জল হোসেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, সাবেক সভাপতি নবির উদ্দিন, সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক শফিক ছোটন, টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসেসিয়েশনের সভাপতি রায়হান আলম, সাধারণ সম্পাদক আসাদুর রহমান জয়, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন ও অন্যান্যরা। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে সাংবাদিকরা জড়ো হয়ে প্রতিবাদ জানান।

বক্তারা বলেন, শুক্রবার সংবাদ করতে গেলে সান্তাহার জিআরপি থানার কনষ্টেবল নূরুল ইসলামসহ ৩ পুলিশ সদস্য শফিক ছোটনকে সংবাদ সংগ্রহে বাধা করে অন্যায় আচরণ করেন। এই ঘটনার সঠিক তদন্ত ও জড়িতদের দ্রুত শাস্তি দাবি করেন বক্তারা। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD