• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম:
নাটোর লালপুরে বাল্যবিবাহ, মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বাঁশখালীতে গাঁজা সেবনের সময় হাতেনাতে দুই অটোরিকশা চালক আটক ,মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে প্রতিবন্ধী শিশুদের প্রারম্ভিক শনাক্তকরণ ও হস্তক্ষেপ জোরদারে এডভোকেসি সভা অনুষ্ঠিত সাংস্কৃতিক জাগরণে মুখরিত শিল্পকলা: নবজাগরণ সামাজিক সাংস্কৃতিক সংঘের দুই দিনব্যাপী উৎসব সম্পন্ন মুন্সিগঞ্জে ৯৯৯ কল পেয়ে নারী উদ্ধার ৫নং ওয়ার্ডের উন্নয়নের প্রত্যয়ে মাঠে সম্ভাব্য মেম্বার প্রার্থী মো. জামাল উদ্দিন নওগাঁর মহাদেবপুরে ইউনিয়ন ভূমি অফিসে ঘুষের অভিযোগে কর্মকর্তাকে শোকজ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক ত টি ডাকাতির মামলায় ৪ ডাকাত আটক অস্ত্রসহ গুলি ও গাড়ি জব্দ কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা, জামালগঞ্জে ৭৩৩ পরিবারের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

নওগাঁয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আন্তঃ জেলা বৈঠক অনুষ্ঠিত

Muntu Rahman / ২৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

ফারজানা ইয়াসমিন নওগাঁ প্রতিনিধিঃ

সাংবাদিক সুরক্ষা পেশার দাবী, অধিকার এবং গণমাধ্যমের মর্যাদা প্রতিষ্ঠায় পেশাদার সাংবাদিক, পত্রিকার সম্পাদক অনলাইন মিডিয়া সংশ্লিষ্ট প্রতিনিধিদের সাথে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, নওগাঁ জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১১ টায় নওগাঁ শহরের মুক্তি যোদ্ধা অডিটোরিয়াম রুমে আন্তঃ জেলা বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মুক্তি যোদ্ধা কমান্ডার ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা শাখা’র ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁ’র সভাপতি ও নওগাঁ জেলা প্রেশ ক্লাবের সদস্য সচিব আজাদ হোসেন মুরাদ, মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ খায়রুল আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক এমডি মাহবুবর রহমান মুরাদ ,কেন্দ্রীয় কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ। জেলা কমিটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর উলিউল্লাহ্।
অনুষ্ঠান পরিচালনা করেন, মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক সরদার মাহমুদ হক উত্তাল ও সাংগঠনিক মেহেদী হাসান অন্তর।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেল কমিটির সহ সভাপতি অহিদুল হক মিলন, মান্দা উপজেলা শাখার সভাপতি রায়হান হোসেন, মহাদেবপুর উপজেলার শাখার সভাপতি গৌতম কুমার, বদলগাছি উপজেলার শাখার আহবায়ক, এমদাদুল হক দুলু।

বৈঠকে সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম দীর্ঘদিন ধরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সাংবাদিকদের কল্যাণে, অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠার চৌদ্দ দফা দাবি নিয়ে কাজ করছে। বিএমএসএফের দীর্ঘ এক যুগের পথচলা ছিলো ঐতিহ্য, সংগ্রামের এবং দাবি আদায়ে কাজ করা অনেকটা সফল হয়েছে। বিশেষ করে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে সারাদেশে সোচ্চার রয়েছে সংগঠনের সদস্যরা।
বিএমএসএফ মাঠের সাংবাদিকদের সঙ্গে নিয়ে ১৪ দফা দাবি আদায়ে জেলা-উপজেলায় কাজ করছে।

১০ জানুয়ারী খুলনা বিভাগ থেকে আন্ত:জেলা বৈঠক শুরু করে রাজশাহী বিভাগের সাংবাদিকদের সঙ্গে আন্ত:বৈঠকের মাধ্যমে বিভাগীয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। পর্যায়ক্রমে দেশের সবকটি বিভাগে আন্ত:জেলা বৈঠক অনুষ্ঠিত হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে নওগাঁ জেলা শাখাকে গতিশীল করতে সম্মেলনের মাধ্যমে জেলার আওতাধীন উপজেলা শাখা কমিটি গঠন করতে দায়িত্ব প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD