• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম:
বাঁশখালীতে গাঁজা সেবনের সময় হাতেনাতে দুই অটোরিকশা চালক আটক ,মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে প্রতিবন্ধী শিশুদের প্রারম্ভিক শনাক্তকরণ ও হস্তক্ষেপ জোরদারে এডভোকেসি সভা অনুষ্ঠিত সাংস্কৃতিক জাগরণে মুখরিত শিল্পকলা: নবজাগরণ সামাজিক সাংস্কৃতিক সংঘের দুই দিনব্যাপী উৎসব সম্পন্ন মুন্সিগঞ্জে ৯৯৯ কল পেয়ে নারী উদ্ধার ৫নং ওয়ার্ডের উন্নয়নের প্রত্যয়ে মাঠে সম্ভাব্য মেম্বার প্রার্থী মো. জামাল উদ্দিন নওগাঁর মহাদেবপুরে ইউনিয়ন ভূমি অফিসে ঘুষের অভিযোগে কর্মকর্তাকে শোকজ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক ত টি ডাকাতির মামলায় ৪ ডাকাত আটক অস্ত্রসহ গুলি ও গাড়ি জব্দ কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা, জামালগঞ্জে ৭৩৩ পরিবারের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ জনসেবার অঙ্গীকার নিয়ে শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ডাঃ মোঃ শামসুদ্দীন।

নওগাঁয় বজ্রপাতে নারীসহ ৩ জনের মৃত্যু; আহত-২

Muntu Rahman / ২৩৩ Time View
Update : শুক্রবার, ৭ জুন, ২০২৪

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি।

নওগাঁর মান্দা ও পত্নীতলা উপজেলায় পৃথক বজ্রপাতে দুই কৃষক ও একজন নারীসহ তিনজন মারা গেছেন। শুক্রবার (৭ জুন) বিকেলে দুর্ঘটনাগুলো ঘটে। পাশাপাশি দুই জন আহত হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে মান্দা উপজেলার ভোলাম গ্রামে ধান শুকানোর কাজ করছিলেন শামসুল আলম (৩৫)। এসময় হঠ্যাৎ বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত শামসুল আলম ভোলাম গ্রামের ফইমদ্দিন মন্ডলের ছেলে।

নিহত শামসুল এর বাবা ফইমদ্দিন জানান, আমার ছেলে বিকেলে বাড়ির পাশের একটি মাঠে ধানের কাজ করার সময় বজ্রপাতে আহত হয়। এরপর আমরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরণ করেন।

এদিকে পত্নীতলায় যাদের মৃত্যু হয়েছে তারা হলেন, উপজেলার পাটিচড়া ইউনিয়নের নাগরগোলা গ্রামের মোঃ বিশা মন্ডলের ছেলে খাদেমুল ইসলাম (৫০) ও গাহন গ্রামের আঃহামিদের স্ত্রী মনিকা (৩৫)।

জানা যায়, বিকাল সাড়ে ৩ টার দিকে বৃষ্টির মধ্যে কৃষক খাদেমুল ইসলাম মাঠ থেকে ধান বহন করে বাড়ীর উঠানে এসে বজ্রপাতের কবলে পড়ে মৃত্যু হয় অপর দিকে একই সময়ে গৃহবধূ মনিকা বাড়ীর সামনে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়। তাদের স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষনা করেন

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার বিকেলে হঠাৎ করেই পশ্চিম আকাশ কালো মেঘে ঢেকে যায়। কৃষক শামসুল আলম মেঘ দেখে বাড়ির পাশে রনাহার মাঠে জমিতে ছেড়ে দেওয়া বোরো ধানের আঁটি এক জায়গায় জড়ানোর জন্য যান। স্ত্রী লালবানু বিবিও তাঁর সঙ্গে ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এছাড়া পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার বিকাল সাড়ে ৩ টার দিকে বৃষ্টির মধ্যে কৃষক খাদেমুল ইসলাম মাঠ থেকে ধান বহন করে বাড়ীর উঠানে এসে বজ্রপাতের কবলে পড়ে মৃত্যু হয়। অপর ঘটনায় একই সময়ে গৃহবধূ মনিকা বাড়ীর সামনে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়। তাদের স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষনা করেন। তিনটি অপমৃত্যু মামলা দায়ের করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মতকর্তারা।

অপরদিকে বদলগাছী উপজেলায় ছাগল চরানোর সময় বজ্রপাতে দুটি ছাগল মৃত্যু হয়েছে এবং এঘটনায় দুজন গুরুতর আহত হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের গাবনা গ্রামের মাঠে এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন, আমিন উদ্দিনের ছেলে খালেক (৩৫) ও ওবাইদুলের ছেলে হাবিবুর ওরফে হাব্বুল(৪৮)। উভয়ের বাড়ি বদলগাছীর গাবনা গ্রামে।

স্থানীয়রা জানান, এদিন বিকেল ৫টার দিকে উপজেলার গাবনা গ্রামের মাঠে গবাদীপশুকে ঘাস খাওয়নোর সময় ঝড়-বৃষ্টি শুরু হলে সড়কের পাশে গাছের নিচে আশ্রয় নেয় আব্দুল খালেক এবং হবিবুর রহমান। এ সময় বজ্রপাত ঘটলে গাছের ডাল পড়ে তারা দুইজন মারাত্বকভাবে আহত হয়। এছাড়া ঘটনাস্থলেই বজ্রপাতে মারা যায় তাদের দুটি ছাগল। আর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD