• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম:
উখিয়ায় সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার করল বিজিবি গণভোট পুনরায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের উদ্যোগে চকরিয়া মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল এন্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি সম্পন্ন সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৬ পালিত চকরিয়ায় আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ও হত্যা মামলার প্রধান আসামি তৌহিদ গ্রেফতারে চকরিয়া থানা পুলিশের প্রেস কনফারেন্স জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ – ইসহাক খন্দকার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা কটিয়াদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা যশোরে ইজতেমা শুরু শুক্রবার, থাকবে দেশি-বিদেশি মুসল্লি

নওগাঁর মান্দায় মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ 

Montu Rahman / ১৪৭ Time View
Update : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এম এ মতিনের সমর্থিত নেতাকর্মীরা।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার নওগাঁ–রাজশাহী মহাসড়কের ফেরিঘাট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সংগঠনের শতাধিক নেতা-কর্মী।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে মান্দা আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ডা. ইকরামুল বারী টিপুর নাম ঘোষণা করা হয়েছে, যা তৃণমূল বিএনপির কাছে গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করে এম এ মতিনকে প্রার্থী হিসেবে পুনর্বিবেচনার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, মান্দা উপজেলা বিএনপির সভাপতি  এম এ মতিন ত্যাগী, পরীক্ষিত ও বারবার কারানির্যাতিত নেতা। তার নেতৃত্বেই মান্দা বিএনপি ঐক্যবদ্ধ। অথচ তৃণমূলের মতামত অগ্রাহ্য করে মনোনয়ন দেওয়া হয়েছে একজন বিতর্কিত ব্যক্তিকে। যদি এম এ মতিনকে প্রার্থী ঘোষণা না করা হয়, তবে তৃণমূল বিএনপি বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে, প্রয়োজনে গোটা মান্দা অচল করে দেওয়া হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা যুবদলের আহব্বায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহাবায়ক সাদেকুল ইসলাম, শরিফুল ইসলাম বেলাল, ভালাইন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, পরানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, কসব ইউনিয়নের সভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, কাশোপাড়া ইউনিয়নের সভাপতি সোহানুর রহমান সোহান, সাধারণ সম্পাদক কাজী নাজিম উদ্দিন, কালিকাপুর ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান গদু, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, গণেশপুর ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, মান্দা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান শাহানা, প্রসাদপুর ইউনিয়নের সিনিয়র সহসভাপতি শাহজামাল, সাধারণ সম্পাদক গোলাম হোসেন খান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন, সাদেকুল ইসলাম, গোলাম হোসেন এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পলাশ কুমার প্রমুখ।

মানববন্ধন শেষে নেতাকর্মীরা ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখে। এতে যান চলাচলে সাময়িক বন্ধ হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD