• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ডে আওয়ামীলীগ নেতা ও সাবেক এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার মাতামুহুরী উপজেলার বিএমচর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি: দৌলতপুরে উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুলাহাজারায় উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপপরিচালক তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা হোয়াইক্যংয়ে ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, সিএনজিচালক আটক চকরিয়ায় অস্ত্রসহ কথিত ডাকাত সর্দার তৌহিদ গ্রেফতার ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি সীতাকুন্ডে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিনের ইন্তেকাল

নওগাঁর মান্দায় টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন

Montu Rahman / ৬১৯ Time View
Update : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

নওগাঁর মান্দায় টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন

নওগাঁ জেলা প্রতিনিধি

মান্দায় আশ্বিনের  শেষ সপ্তাহে টানা দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গত দুই দিনের ভারী বৃষ্টিপাতে উপজেলার  বিভিন্ন স্থানে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় যান ও মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। গুরুত্বপূর্ণ কাজ ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছে না বাসিন্দারা।

দুদিনের টানা বৃষ্টিতে বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এছাড়াও জরুরি প্রয়োজনে বের হওয়া সাধারণ মানুষ বিপাকে পড়ে। এ ছাড়াও বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। আজ  দিবাগত রাত থেকে মঙ্গলবার (৮ দুপুর ২ টা পর্যন্ত টানা বৃষ্টিপাতের ফলে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষরা। বিশেষ করে ব্যাটারি চালিত অটোরিকশা ও ভ্যান চালকরা। যাত্রী না থাকায় সারাদিনে তারা আয় করতে পারছেন না। ফলে পরিবার নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা ।

আবুল হোসেন নামের  পান বিক্রেতা জানান, বৃষ্টির কারণে মানুষজন বাড়ি থেকে বের হতে না পারায় বিক্রি অনেক কমে গেছে। বৃষ্টির সময় দোকানে আয় কমে যায়। ফলে সংসার চালানো কষ্টকর হয়ে পড়ে।

দিনমজুর রেজাউল জানান, আমরা প্রতিদিন কাজ করে খাই দুদিনের বৃষ্টিতে কাজ করতে পারছি না অনেক কষ্ট  দিন পার করছি।

এ ছাড়াও টানা বৃষ্টিতে অসহনীয় ভোগান্তিতে পড়তে হচ্ছে ব্যাংকসহ সকল অফিসের কর্মকর্তা-কর্মচারীদের। বিভিন্ন এনজিও কর্মীদেরও নানা সমস্যায় পড়তে হচ্ছে বৃষ্টির কারণে। এনজিও কর্মী সাব্বির জানান বৃষ্টির কারণে কেউ বাড়ি থেকে বাহির হচ্ছেনা জীবিকার তাগিদে অনেকটা বাধ্য হয়েই বাড়ি থেকে বাহির হয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD