• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযান, অবৈধ পাটা ও জাল বিনষ্ট সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু সাতকানিয়ায় পিচ্চি জাহিদ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার; আসামি আজাদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি মুন্সীগঞ্জের জোড় পুকুরপাড়ায় ডিবির অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার” সোনারগাঁওয়ে ২৯ বোতল ফেন্সিডি সহ একাধিক মামলার আসামী মাদক ব্যবসায়ী আল আমিন গ্রেফতার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হত্যা তিন আসামি গ্রেফতার সীতাকুণ্ড মডেল থানার ওসি আবারো জেলার শ্রেষ্ঠ নির্বাচিত

নওগাঁর মহাদেবপুরে রোড ডাকাতির সাথে জড়িত দুই আসামি গ্রেপ্তার

Montu Rahman / ৪৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

নওগাঁর মহাদেবপুরে রোড ডাকাতির সাথে জড়িত দুই আসামি গ্রেপ্তার

নাজমুল হক,নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুরে আলোচিত রোড ডাকাতির সাথে জড়িত দুইজন ডাকাতকে গ্রেফতার গ্রেপ্তার করেছে মহাদেবপুর থানা পুলিশ।

এ সময় ডাকাতদের কাছ থেকে লুন্ঠিত মালামালের মধ্যে তিনটি মোবাইল ফোন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ সুপার রাশিদুল হকের নির্দেশনায়, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল এর নেতৃত্বে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী চৌকশ পুলিশ দল বুধবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সাহাবাজপুর ইউপির মুসলিমপুর গ্রামের মৃত সাজেমান আলীর ছেলে শরিফুল ইসলাম (২৩) ও গোমস্তাপুর উপজেলার বংপুর গ্রামের মানিরুলের ছেলে মনোয়ার হোসেন (২৪) কে গ্রেপ্তার করে।

উল্লেখ্য যে, গত শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার বিশ্বনাথপুর মুখর মোড়ে একটি সংঘবদ্ধ ডাকাতদল রাস্তায় বেরিকেড দিয়ে ভটভটিতে থাকা ক্ষুদ্র নৃগোষ্ঠীর যাত্রীদের মারধর করে মোবাইল ফোন, নগদ টাকা ও নারী যাত্রীদের স্বর্ণালংকার লুট করে নেয়।

এ সময় সংঘবদ্ধ ডাকাতদল আম বহনকারী ট্রাকসহ আরো ৪-৫টি পরিবহনে ডাকাতি করে পালিয়ে যায়। এ ঘটনায় পরদিন শনিবার উপজেলার খাজুর ইউনিয়নের বনগ্রামের মৃত বুদ্দেশ্বর উড়াওয়ের ছেলে মিলন উড়াও বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই রোধে পুলিশ তৎপর রয়েছে। এ ঘটনার সাথে আরো যারা জড়িত আছে তাদেরও দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান তিনি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD