• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের উদ্যোগে চকরিয়া মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল এন্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি সম্পন্ন সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৬ পালিত চকরিয়ায় আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ও হত্যা মামলার প্রধান আসামি তৌহিদ গ্রেফতারে চকরিয়া থানা পুলিশের প্রেস কনফারেন্স জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ – ইসহাক খন্দকার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা কটিয়াদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা যশোরে ইজতেমা শুরু শুক্রবার, থাকবে দেশি-বিদেশি মুসল্লি মিয়ানমার থেকে আরও ৪১ জেলে ফিরলেন, এ বছর সংখ্যা ৩২৩ ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারী বিহারী ক্যাম্পের রমজানসহ গ্রেফতার দুই প্রাইভেটকার জব্দ যশোরে দুই লাখ ৫৭ হাজার অর্থনৈতিক ইউনিট চলমান

নওগাঁর পত্নীতলায় পূর্ব শত্রুতার জের ধরে আর্থিক ক্ষতি সাধন ও প্রাণনাশের হুমকি

Montu Rahman / ৫৩৪ Time View
Update : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

নওগাঁর পত্নীতলায় পূর্ব শত্রুতার জের ধরে আর্থিক ক্ষতি সাধন ও প্রাণনাশের হুমকি

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় পূর্ব শত্রুতার জেরে আর্থিক ক্ষতি সহ প্রাননাশের হুমকি দেওয়ায় লায়লা আরজুমান বানু নামের এক অসহায় মহিলা জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেন ।
অভিযোগ সুত্রে জানা গেছে,গত ১৮/০৭ /২০২৩ তারিখে সকাল আনুমানিক ০৭ টায় গগনপুর গ্রামে এ ঘটনা ঘটে । এ ঘটনার সাথে জড়িতরা হলেন, মো: নুর ইসলামের ছেলে মো: আলমগীর , মো: নুর ইসলামের স্ত্রী মোসা: জাহানারা , আদব আলীর ছেলে মো: দারাজ , মো: দারাজ এর ছেলে মো: সোহেল রানা ও মো: রায়হান , আদব আলী মন্ডল এর ছেলে মো: মোখলেছুর ।
এ বিষয়ে অভিযোগকারী লায়লা আরজুমান বানু বলেন , মো: আলমগীর এর হুকুমে নুর মোহাম্মদ এর ছেলে সাদেক আলী, ময়েজ উদ্দিন এর ছেলে রইচ উদ্দিন মিলিত হয়ে ১৯ টা বাঁশ কাটে এবং ১৪ টি বাঁশের মাঝখান দিয়ে কেটেঁ নষ্ট করে এবং এখন অবদি আমাকে বিভিন্ন ভাবে ভয়ভীতি সহ প্রান নাশের হুমকি দিয়েই আসছে । এ ঘটনায় সুষ্ট তদন্ত সাপেক্ষে আইনাগুগ ব্যবস্থা গ্রহনের দাবি করছি ।

এ বিষয়ে অভিযুক্ত আলমগীর সাথে সরেজমিন এ কথা হলে উগ্র মেজাজে তিনি বলেন – পুরো বাঁশ আমরা কাটিনি বাঁশগুলো আমাদের বাড়ীর টিনের ছাউনীতে আসায় আগাল গুলো কেটে দিয়েছি। ক্যামেরা সামনে বক্তব্য চাইলে তিনি তার প্রতিবেশীদের ডেকে অভিযোগকারীকে হুমকি সহ মারমূখী আচরণ করেন।
এবিষয়ে স্থানীয় মেম্বার জামাল উদ্দিন বলেন – এ ঘটনার পুরো বিষয়টা আমি জানি লায়লা আরজুমান এর পরিবারের সদস্য তার বাড়ীতে বসবাস না করায় অভিযুক্তরা বার বার এ ঘটনা ঘটায় আমিও চাই তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হোক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD