• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম:
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা (UNO Yoshimasa)। বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত শতবর্ষী লাইব্রেরীটিতে সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে হাজার হাজার মূল্যবান বই দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েলের মা’এর ১৫ তম মৃত্যু বার্ষিকী পালিত সীতাকুণ্ডে গণপিটুনিতে মাদক ব্যবসায়ী ইরান নিহত।।বাড়িতে উত্তেজিত জনতার অগ্নি সংযোগ কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে ব্যপক প্রস্তুতি: অনুষ্ঠানস্থল পরিদর্শন করলেন দুই প্রতিমন্ত্রী তাহিরপুরে নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের নির্দিষ্টকালের নৌ ধর্মঘটের ডাক র‍্যাবের অভিযানে রাজশাহীর কাটাখালী এলাকা হতে ২০ কেজি গাঁজা’সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার  বদলগাছীতে খাড়িতে গোসলে নেমে দম্পত্তির মৃত্যু নওগাঁয় জাতীয়তাবাদী নাগরিক সমাজের উদ্যোগে গাছের চারা বিতরণ , মাছের পোনা অবমুক্ত ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা কর্মসূচি

নওগাঁয় পৃথক ২ ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড 

Muntu Rahman / ৪০৬ Time View
Update : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

নওগাঁয় পৃথক ২ ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁয় আলাদা দুটি ধর্ষণ মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার (২৮ আগস্ট) দুপুরে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মেহেদী হাসান তালুকদার এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মকবুল হোসেন জানান, ২০২০ সালের মার্চে জেলার পত্নীতলা উপজেলার কাশিমপুরে এক শারীরিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে একই এলাকার শ্রী কাজল মালির বিরুদ্ধে। এরপর ১ এপ্রিল ওই নারীর স্বামী বাদী হয়ে পত্নীতলা থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে আসামির নামে আদালতে চার্জশিট দেয় পুলিশ। পরে সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় সোমবার এ রায় দেন বিচারক।

অপরদিকে ২০১৪ সালের জানুয়ারিতে জেলার পোরশা উপজেলার এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে গোবরাকুড়ি গ্রামের হ্যাপি নামে এক যুবকের বিরুদ্ধে। ওই দিনই সংশ্লিষ্ট থানায় ছাত্রীর নানা বাদী হয়ে মামলা দায়ের করেন। দীর্ঘ নয় বছর বিচার প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় সোমবার তাকে এ সাজা দেন আদালত।সাজাপ্রাপ্ত শ্রী কাজল মালি পত্নীতলা উপজেলার কাশিপুর গ্রামের বাসিন্দা এবং হ্যাপি পোরশা উপজেলার গোবরাকুড়ি গ্রামের ওসমানের ছেলে। তাদের মধ্যে হ্যাপি বর্তমানে পলাতক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD