• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

দৌলতপুর ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, নবগঠিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটিকে সংবর্ধনা

Montu Rahman / ১৫২ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

মোঃ জাহিদুল হক আজিম (বি এস এস), সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচিতে দৌলতপুর ডিগ্রি কলেজে নবগঠিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) সকাল ৮টা ৩০ মিনিটে দৌলতপুর ডিগ্রি কলেজ মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দুলাল চন্দ্র চৌধুরী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, দৌলতপুর ডিগ্রি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আমিরুল ইসলাম খান আলিমের সহধর্মিণী মোছা: শাহনাজ প্রধান, সহকারী রেজিস্ট্রার, রাজশাহী কৃষি বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠান উপলক্ষে কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। ছাত্রদের জন্য ৪০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড় ও গোলক নিক্ষেপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অন্যদিকে ছাত্রীদের জন্য ভারসাম্য খেলা, চেয়ার খেলা ও পাতিল ভাঙা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজসেবক, শিক্ষক মণ্ডলী, সাংবাদিকবৃন্দ এবং ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD