• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​

দৌলতপুরে হাজার হাজার নেতা কর্মী নিয়ে টোকেন চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

Muntu Rahman / ৫৩৮ Time View
Update : রবিবার, ৩০ জুলাই, ২০২৩

দৌলতপুরে হাজার হাজার নেতা কর্মী নিয়ে টোকেন চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

আছানুল হক কুষ্টিয়া দৌলতপুর

সারাদেশে বিএনপি-জামাতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রবিবার সন্ধ্যায় উপজেলার আল্লার দর্গা বাজারে হাজার হাজার নেতা কর্মী নিয়ে দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিল টি আল্লার দর্গা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব রেজাউল হক চৌধুরী।
আর উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহেরুল ইসলাম, ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক স্বপন আলী, সদস্য দেওয়ান হাফিজুর রহমান, সরদার আকতার হোসেন, মরিচা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল খালেক, ফিলিপনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মামুন, মথুরাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ রানা, আদাবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, রামকৃষ্ণপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মহিদুল ইসলাম সহ আওয়ামীলীগ, সাবেক যুগ্ম আহ্বায়ক উপজেলা ছাত্রলীগ আব্দুল্লাহ বিন জোহানী তুহিন, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মী।

এ সময় টোকেন চৌধুরী তার বক্তব্যে উল্লেখ করেন, দৌলতপুর উপজেলা আওয়ামীলীগ কে শক্তিশালী করতে আমি নেতা কর্মী নিয়ে সকল সময় মাঠে আছি। আমারা যখন এম পি ছিলাম বি এন পি তখন দৌলতপুরে এই ভাবে মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি। তবে প্রধান মন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন করতে আমি নেতা কর্মীদের নিয়ে মাঠে আছি। আগামী নির্বাচনে এই দৌলতপুর আসন শেখ হাসিনাকে উপহার দিব ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD