• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

দৌলতপুরে শীতার্তদের মাঝে মোফাজ্জেল হক

দৌলতপুরে শীতার্তদের মাঝে মোফাজ্জেল হক

Yeasir Arafat Mifta / ৫৯১ Time View
Update : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩

দৌলতপুরে শীতার্তদের মাঝে মোফাজ্জেল হক

আছানুল হক কুষ্টিয়া দৌলতপুর

কুষ্টিয়া দৌলতপুরের কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য ও কুষ্টিয়া জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি মোঃ মোফাজ্জেল হক হঠাৎ বুধবার মাঝরাতে দৌলতপুর উপজেলার বিভিন্ন বাজারের শীতার্ত নৈশপ্রহরীদের মাঝে উপস্থিত হন।

এ সময় নৈশপ্রহরীদের হাতে হাতে শীত বস্ত্র (কম্বল) উপহার হিসেবে তুলে দেন।

তিনি উপজেলার, হাকিমপুর বাজার, দৌলতপুর বাজার, রিফায়েতপুর বাজার, আল্লার দর্গা বাজার সহ বিভিন্ন বাজারের নৈশপ্রহরীদের হাতে শীত বস্ত্র তুলে দেন।

দৌলতপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক সমেদ আলী শামিম ও রিফায়েতপুর বাজার কমিটির সাবেক সভাপতি, সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জামিরুল ইসলাম বাবু বলেন, মোফাজ্জেল হক এর এই উদ্যোগ নেওয়া জন্য ধন্যবাদ জানান, তিনি বলেন আমাদের সমাজে এই ধরনের মানুষ কম আছে। যে এই শীতের রাতে মানুষের কাছে নিজে শীত বস্ত্র বিতরণ করছে।

বিভিন্ন বাজারের নৈশপ্রহরীরা মোফাজ্জেল হক এর জন্য দোয়া করেন। তারা বলেন আমাদের যে মোফাজ্জেল ভাই খোঁজ নিতে এসেছে আমরা অনেক খুশি হয়েছি। আল্লাহ তাকে মানুষের জন্য কাজ করার সুযোগ করে দিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD