• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে সুনামগঞ্জে মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল সুনামগঞ্জ জেলায় নতুন ডিসি মিনহাজুর রহমান কিশোরগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,থানায় মামলা দায়ের কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) সোহানা নাসরিন চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন নওগাঁয় পুলিশ তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বাদিকে আপসের চাপ দেওয়ার অভিযোগ কটিয়াদীতে দীর্ঘসময় বিদ্যুৎবিহীন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত; অভিভাবক ও পরীক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ দুর্নীতির সংবাদ প্রকাশঃ সুনামগঞ্জে সাংবাদিকের ওপর যুবদল ও সেচ্ছাসেবক দলনেতার হামলা

দৌলতপুরে যুবদলের র‍্যালিতে না আসায় সাধারণ বিএনপির কর্মীকে মারধরের অভিযোগ

Muntu Rahman / ১০২ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

দৌলতপুর প্রতিনিধি কুষ্টিয়া

কুষ্টিয়া দৌলতপুরে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে মঙ্গলবার বিকাল ৩ টার সময় দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে বর্ণাঢ্য র‍্যালি ও র‍্যালি শেষে আলোচনা সভার আয়োজন করে দৌলতপুর উপজেলা যুবদল।

বর্ণাঢ্য র‍্যালিতে দৌলতপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক টুটুল হোসেনের সাথে সাধারণ বিএনপি ও যুবদল নেতা কর্মীরা না আসায় বিএনপি ও যুবদল কর্মীদের মারধোরের অভিযোগ উঠেছে।

গত কাল ২৮ অক্টোবর সন্ধ্যার সময় এই ঘটনা ঘটে।

এ বিষয়ে বিএনপি কর্মী কামরুল হোসেন, রাসেল, কালাম বলেন,যুবদলের বর্ণাঢ্য র‍্যালিতে যোগাদানের জন্য দৌলতপুরে ইউনিয়ন থেকে নেতা কর্মী নিয়ে অনুষ্ঠানে দৌলতপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম যোগাদান করেন। দৌলতপুর ইউনিয়নের নেতা কর্মী জাহিদুল ইসলাম এর সাথে আাসার কারনে যুগ্ম আহ্বায়ক টুটুল হোসেন ক্ষিপ্ত হয়ে অনুষ্ঠান স্থানে নেতা কর্মীকে মারধর করেন। নেতা কর্মী কেনো টুটুল হোসেনের সাথে আসবেন না এমন প্রশ্নের উত্তরে তারা আরো বলেন টুটুল হোসেন মূলত বড় মাপের মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসা পরিচালনার জন্য সে বিএনপির বিগত ১৭ বছর কোন মিটিং মিছিলে যোগদান না করেও ( অদৃশ্য কারণে) পদ বাগিয়ে নেন।বিএনপি’র দুঃসময়ে আওয়ামী লীগের মাদক ব্যবসায়ীদের সাথে যোগ সাজসে সে বড় মাপের মাদক ব্যবসা চালিয়ে এসেছে এবং মাদক ব্যবসার পার্টনারের সাথে মাদক নিয়ে গ্যাঞ্জামের কারণে আওয়ামী লীগপন্থী মাদক ব্যবসায়ীরা তার নামে একাধিক নাশকতা মামলা দেয়,দুঃসময়ে একটি মিটিং মিছিলে অংশগ্রহণ না করেই, নাশকতার মামলাকে পুঁজি করে ৫ আগস্টের পরে সে বড় মাপার নেতা বনে গেছে । সে গত ৫ আগস্টের পরে এলাকায় চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছে এবং তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ । এক মাত্র তার কারনে ( বাচ্চু মোল্লার ঘাটি নামে পরিচিত, দৌলতখালী, দাড়েরপাড়া,গবড়গাড়া) এলাকায় রেজা আহম্মেদ বাচ্চু মোল্লার সমর্থক কমতে শুরু করেছে। তাই আমরা তার ডাকে না গিয়ে জাহিদুল ইসলাম এর নেতৃত্বে গিয়েছি। তাই টুটুল হোসেন ক্ষিপ্ত হয়ে আমাদের মারপিট করেন আমরা এই ঘটনা সঠিক।তদন্ত করে বিচার দাবি করছি।

এ বিষয়ে ঘটনা স্থানে উপস্থিত এলাকাবাসী বলেন, দৌলতপুরে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এলাকায় থেকে লোকজন টুটুল হোসেনের সাথে না যাওয়ায় টুটুল ক্ষিপ্ত হয়ে সাধারণ কর্মীদের মারধর করে। বিষয়টি সমাধানের জন্য উপজেলা বিএনপির সিনিয়র নেতারা উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু, দৌলতপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিব জাহিদুল ইসলাম কে পাঠায় টুটুল হোসেনের বাড়িতে। তার নেতা কর্মীদের সাথে নিয়ে টুটুল হোসেনের বাড়ির সামনে পৌছালে টুটুল হোসেন সহ তার লোকজন নিয়ে বেনজির আহমেদ বাচ্চুর গাড়ি বহরের উপর হামলা চালায় এবং নেতা কর্মীরা আহত হয়। বিষয়টি অত্যান্ত দুঃখজনক। তারা আরো বলেন টুটুল হোসেন মাদক, হুন্ডি ও অস্ত্র ব্যবসার সাথে জড়িত তাই এলাকার লোকজন তার সাথে মিশতে চাইনা। তবে যুবদলের পদ ব্যবহার করে এখন টুটুল আরো বেপরোয়া। বিষয়টি তদন্ত হওয়া উচিত।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু বলেন, বিষয়টি অত্যান্ত দুঃখজনক আমরা ভাবতে পারিনি আমার উপস্থিতে টুটুল এমন ঘটনা ঘটাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD