• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

দৌলতপুরে মাদক সহ যুবককে আটকে পুলিশে দিলেন জনতা 

Montu Rahman / ১০০ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের  সংগ্রামপুর গ্রামের সাধারন জনগন মাদক  সহ এক যুবককে আটকে থানা পুলিশের হাতে তুলে দিলেন। 

শনিবার রাত অনুমানিক ১০ টার দিকে সংগ্রামপুর গ্রামে এই ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তি হলেন উপজেলার পিয়ারপুর ইউনিয়নের জগনাথপুর গ্রামের আক্কেল  বিশ্বাসের ছেলে মোঃ রুপচাঁদ আলী। 

এ সময় রুপচাদ আলীর ত কাছে তিন পিচ ইয়াবা ও নয় পিচ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে এলাকাবাসী। 

এলাকাবাসী শাকিবুল ইসলাম সহ একাধিক ব্যক্তি  বলেন, ৫ আগস্টের পরে এলাকায় মাকদকের অপব্যবহার বৃদ্ধি পেয়েছে পাড়া মহল্লায় হাত বাড়ালেই মিলছে মাদক । পুলিশ প্রশাসনকে মাদকের তথ্য দিলেও পুলিশ কোন কাজ করেনা। তাই আমরা বাঁধ্য হয়ে আজ এলাকাবাসী মাদক ক্রয়বিক্রয়ের সময় হাতে নাতে রুপচাঁদ আলী নামে এক ব্যক্তিকে তিন পিচ  ইয়াবা ও নয় পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ আটকে পুলিশের হাতে তুলে দেই। 

 

এদিকে  মাদককের ক্রেতাকে আটকে পুলিশে দিলেও মাদকের  মূল মালিক ধরাছোঁয়ার বাহিরে থেকে যায় এবং মাদক ধরিয়ে দেওয়ার কারনে এলাকাবাসীর উপরে মাদক ব্যবসায়ীরা একত্রিত হয়ে হামলা চালানোর চেষ্টা করে বলে  অভিযোগ তুলেছে এলাকাবাসী।

এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, তিন পিচ ইয়াবা ও নয় পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ রুপচাঁদ আলী নামে এক ব্যক্তিকে আটকে পুলিশে দিয়েছেন এলাকাবাসী, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে । 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD