• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম:
অভিযোগের প্রেক্ষিতে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মহিপুরের ইউপি সদস্য মিনারা বেগম।। চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন কটিয়াদী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত টানা ভারী বর্ষণে কিশোরগঞ্জের হাওরে তলিয়ে যাচ্ছে সোনালী ধান,বিপাকে কৃষক তাহিরপুর মেইকার পরিবারের উপর হামলা: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন তাহিরপুর রক্তি নদীর পানিতে ডুবে নৌকার কাঠ মিস্ত্রি নিখোঁজের তিন ঘন্টাপর লাশ উদ্ধার জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন ধর্মপাশায় প্রবাসী উন্নয়ন সমিতির উদ্যোগে অসহায় বৃদ্ধাকে ২০ হাজার টাকা সহায়তা রামেকে পুলিশ, নার্স হাতাহাতি বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশন, জনমনে স্বস্তি

দৌলতপুরে ফিলিপনগর দাখিল মাদ্রাসায় নির্বাচনে ইঞ্জিনিয়ার বিপ্লব প্যানেলের বিজয়

Muntu Rahman / ৪৩৫ Time View
Update : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

দৌলতপুরে ফিলিপনগর দাখিল মাদ্রাসায় নির্বাচনে ইঞ্জিনিয়ার বিপ্লব প্যানেলের বিজয়

আছানুল হক কুষ্টিয়া দৌলতপুর

দৌলতপুর উপজেলার গোলাবাড়িয়া গ্রামে অবস্থিত ফিলিপনগর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৪ টায় ভোট গ্রহন শেষ হয়। বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ৩৫৩ জন ও মোট ভোটার ২২০ জন।

নির্বাচনে সাবেক সভাপতি শামসুল আলম এর প্যানেল ও ইঞ্জিনিয়ার ওবায়দুল হোক বিপ্লব এর প্যানেল অংশ গ্রহণ করেন।

সাধারণ অভিভাবক সদস্য পদে দাখিল শাখায় , মোট ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তার হলেন মোঃ জামিরুল ইসলাম,মোঃ রাখিবুল ইসলাম,মোঃ রাশিদুল ইসলাম, মোঃ রিপন,মোঃ শিহাব উদ্দিন,মোঃ সান্টু ।

ইঞ্জিনিয়ার ওবায়দুল হোক বিপ্লব এর প্যানেলের শিহাব উদ্দিন ১০৪ ভোট পেয়ে, রিপন ৯৭ ভোট পেয়ে, সেন্টু আহমেদ ৯২ ভোট পেয়ে বিজয়ী হন।

সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দুই জন,মোছাঃ আঙ্গুরা খাতুন, মোছাঃ বিলকিস বানু। ইঞ্জিনিয়ার ওবায়দুল হোক বিপ্লব এর প্যানেলের মোছাঃ আঙ্গুরা খাতুন ১৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

সাধারণ অভিভাবক সদস্য এবতেদায়ী শাখায় দুই জন প্রতিদ্বন্দ্বিতা করেন, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ সাইফুল ইসলাম।

ইঞ্জিনিয়ার ওবায়দুল হক বিপ্লব এর প্যানেলের জাহাঙ্গীর আলম ৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

ইঞ্জিনিয়ার ওবায়দুল হক বিপ্লব ও শামসুল আলম বলেন, নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হয়েছে। এ বিষয়ে আমাদের কারো কোন অভিযোগ নাই। আমরা একে অপরকে সহযোগিতা করে বিদ্যালয়কে সুন্দরভাবে পরিচালিত করবো। কার মানুষ সামগ্রিক বিদ্যালয়ের উন্নয়নের জন্য আমরা কাজ করবো।

এ বিষয়ে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর
মাধ্যমিক শিক্ষা অফিস উপজেলা একাডেমিক সুপারভাই মোঃ কামাল হোসেন বলেন, সকলের সহযোগিতায় সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন নির্বাচন সম্পূর্ণ হয়েছে। নির্বাচিত হয়েছে আমি আশা করি তারা শিক্ষার ও বিদ্যালয়ের মান উন্নয়নের জন্য কাজ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD