• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

দৌলতপুরে প্রতিপক্ষের হামলায় স্কুল শিক্ষক মিজান আহত

Montu Rahman / ৫৭৮ Time View
Update : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

দৌলতপুরে প্রতিপক্ষের হামলায় স্কুল শিক্ষক মিজান আহত

আছানুল হক কুষ্টিয়া দৌলতপুর

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আদাবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান ও তার স্ত্রী সাহানাজ পারভিন প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে বলে জানান এলাকাবাসী।

 

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী এলাকাবাসী বলেন, মিজানুর রহমান রবিরার দুপুরে অটোরিকশার যোগে ডাংমড়কা বাজারে পৌছালে কিছু লোকজন অতর্কিতভাবে হামলা চালায় এসময় মিজানুর রহমান গুরুতর আহত হয় । এ সময় স্থানীয় লোকজন থানায় ফোন দিলে পুলিশ এসে তাদের আহত অবস্থা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে মিজানুর রহমান বলেন, গত ২১ শে জুন সন্ধ্যা রাতে বাটুল নামের এক ব্যক্তিকে হত্যা করে কে বা কাহারা আমি ঐ সময় এলাকায় ছিলাম না তবুও আমি সেই মামলার আসামী হয়ে জেল হাজতে যায়। গত ৩১ তারিখে আমি জেল থেকে জামিনে বাহিরে এসেছি। এসে শুনলাম আমার বাড়ি ঘরের সমস্ত মালামাল সহ ঘরের জালানা দরজার লুটপাট করে নিয়ে গেছে।তাই আমি আমার শ্বশুরবাড়ির ধর্মদহ গ্রামে অবস্থান করছি। জরুরি কাজে উপজেলায় গিয়েছিলাম সেখান থেকে ফেরার পথে, আকাশ, ইউসুফ আর বিমল নামে তিন ব্যক্তি আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। সে সময় আমার কাছে থাকা বেশকিছু টাকা ছিনিয়ে নেই তার। আমি এই ঘটনার তদন্ত করে বিচার দাবি করছি।

মিজানুর রহমান অবস্থা গুরুতর হওয়ায় সে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে প্রধান অভিযুক্ত আকাশ বলেন, মিজানুর রহমান প্রথমে আমাদের উপর হামলা চালায় । কিন্তু ঘটনা স্থানের লোকজন বলছেন মিজানুর রহমান অটোরিকশা যোগে প্রাগপুর অভিমুখে যাচ্ছি তখন আপনারাই হামলা চালিয়েছেন এমন প্রশ্নের উত্তর আকাশ বলেন লোকজন মিথ্যা বলছেন।

এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, এ ঘটনা একটি মামলা হয়েছে। জড়িতদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD