• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ সক্রিয় কর্মী গ্রেফতার: নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ১১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার আখাউড়া স্থলবন্দরে বাংলাদপশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার আসামি গ্রেপ্তার নওগাঁর পোরশা উপজেলায় সারের দোকানে অভিযান, জরিমানা ৩৪ হাজার টাকা সিদ্ধিরগঞ্জে মেঘনা ডিপোর কর্মকর্তাকে হুমকি দিয়ে বিনামূল্যে জ্বালানি তেল দাবির অভিযোগে মামলা আসামি গ্রেফতার ১ সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে খামার ও পশু খাদ্য ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা চাঞ্চল্যকর ৩ খুনের রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার ও আলামত উদ্ধার প্রসঙ্গে মধ্যনগর ইউনিয়ন ভূমি কার্যালয় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ ৫০ হাজার টাকা ঘুষ না দেওয়ায় নামজারি বাতিল শীর্ষ ছিনতাই ও পাঁচ মামলার আসামি গ্রেফতার সাক্ষরতার বিকল্প নেই, জামালগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ‎

দৌলতপুরে প্রকাশ্য দিবালোক গুলি করে হত্যার অভিযোগ

Montu Rahman / ৪৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

দৌলতপুরে প্রকাশ্য দিবালোক গুলি করে হত্যার অভিযোগ

আলী হোসেন কুষ্টিয়া দৌলতপুর

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের হাটখোলা পাড়া গ্রামে প্রকাশ্য দিবালোকে গুলি করে ও কুপিয়ে দুই জনকে হত্যার অভিযোগ উঠেছে।

নিহত দুই জন হলেন হাটখোলা পাড়া গ্রামের মৃত ঘেতু মালিথার ছেলে বজলু ও রমমোত মালিথার ছেলে শরিফুল।

এ বিষয়ে নিহত বজলু মালিথার স্ত্রী নাজমা বলেন, বুধবার বিকাল ৩ টার পরে উজ্জল সরদারের নেতৃত্ব, উজ্জল সরদার, জালাল সরদার,ছোট মান্নান সরদার আমার বাড়ির সামনে এসে আমার স্বামী বজলুকে বাড়ির ভিতর থেকে ধরে এনে গুলি করে। তাদের তিন জনের হাতে পিস্তল ছিল। এছাড়াও অনেক মানুষ ছিলো। তারা এক যোগে হঠাৎ হামলা চালায়।

নিহত শরিফুল মালিথার চাচাতো ভাই সেলিম মালিথা বলেন, শরিফুল ভাই ওদের আক্রমণে থেকে বাচতে বাড়ির ভিতরে পালিয়ে আসেন । ঘরের ভিতর ঢুকে উজ্জল বাহিনীর লোকজন হামলা চালিয়ে হত্যা করেন।

এ বিষয়ে মরিচা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রদীপ বলেন, গত কাল মঙ্গলবার বিকালে শ্যামলের পাট খেতে ফোরিদের গরু গিয়ে পাট খায়। পরে স্থানীয় ভাবে বসার কথা ছিল হঠাৎ শুনছি উজ্জ্বল সরদারের নেতৃত্বে হামলা চালিয়ে দুই জনকে হত্যা করেছে। উজ্জল সরদার বি এন পি’র ক্যাড়ার ছিল। বর্তমান এম পির ছত্রছায়ায় সে আবার সক্রিয় হয়ে উঠেছে। এই হত্যা কান্ডের বিচার চাই।

এ বিষয় উজ্জ্বল সরদারের সাথে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায় নাই।

দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান ও ভেড়ামারা থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ও কুষ্টিয়া র‍্যাব ১২ ঘটনা স্থান পরিদর্শন করেন।

এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD