• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

দৌলতপুরে পূর্ব শত্রুতার জেরে হামলা বাড়িঘর ভাংচুর

Montu Rahman / ২৫৫ Time View
Update : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪

আছানুল হক কুষ্টিয়া দৌলতপুর

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ফিলিপ নগর দফাদার পাড়া গ্রামের মৃত আব্দুল মুত্তালিব এর ছেলে সরওয়ার জাহান সবুজের বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

এ বিষয়ে সবুজের স্ত্রী রুমা খাতুন, লতিবের ছেলে লোকিম ও হুসনিয়ার বলেন, পূর্ব শত্রুতার জেরে ফজল হকের ছেলে রুপচাদ আলীর নেতৃত্বে, ছোটন, লিলচাঁদ, তৌহিদুল তরিফুল, হৃদয় সহ আর অনেকে এসে হঠাৎ আমাদের দোকানপাটে হামলা চালায় এবং বাড়িঘরে ভাংচুর ও লুটপাট করে। এ সময় তাদের দেশীয় অস্ত্রের আঘাতে অনেকে আহত হন। তারা বর্তমানে চিকিৎসাধীন আছে। এ বিষয়ে সঠিক তদন্ত করে বিচার দাবি করছি।

এ বিষয়ে রুপচাঁদা আলীর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের বাড়িতে কোন ব্যক্তিকে পাওয়া যায় নাই।

এ বিষয়ে উক্ত ওয়ার্ডের মেম্বার মজনু আলী বলেন, এই বিরোধ অনেক পূর্বে থেকে চলে আসছে। আজ বসার কথা থাকলেও রুপচাঁদা আলী নেতৃত্বে তার লোকজন নিয়ে এসে সরওয়ার জাহান সবুজের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চলায়। রুপচাঁদারা মাঝে মধ্যে সবুজের ব্যবসা প্রতিষ্ঠানে এসে হামলা চালানোর চেষ্টা করে। আমরা চাই এলাকার শান্তি তাই এ বিষয়টি সঠিক সমাধান চাই।

এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, বড় ধরনের ঘটনা ঘটার আগেই ঘটনা স্থানে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এখন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। তবে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD