• বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কর্ণফুলীতে পিকআপভ্যানের ধাক্কায় স্কুল শিক্ষক ও তাঁর বাবা নিহত কটিয়াদীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ,পৌর বিএনপির তীব্র প্রতিবাদ ও নিন্দা বীরগঞ্জে শালবাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কালিয়াকৈরে মোবাইল অ্যাপস ভিত্তিক অনলাইন জুয়া খেলে ধ্বংসের মুখে যুবসমাজ নিঃস্ব হচ্ছে নানা পরিবার কালিয়াকৈর অতিরিক্ত তাপ প্রবাহে জনজীবন অতিষ্ট পর্যটন কেন্দ্র পার্ক বিনোদন ওয়াটার ফ্রন্ট পুল গুলোতে উপচে পরা ভিড় বেলকুচিতে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ৪ সিএনজি চালককে অর্থদণ্ড কালিয়াকৈরে হাইটেক সিটি রেলস্টেশনে রেললাইন মেরামতের বিশেষ রেলগাড়ির মালামাল চুরি ১ জন আটক কটিয়াদীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, নিহত ১, আহত-৩ মনি ওয়ার্ল্ড মনি লেক পার্কের জন্য ইজারা দেয়া হয়নি। জলাশয় টি মাছ চাষের জন্য ইজারা দেয়া হয়েছে  — প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড, কুষ্টিয়া।

দৌলতপুরে নাসির ইন্ডাস্ট্রিজ লিমিটেড বন্ধের প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন

Muntu Rahman / ২৫৫ Time View
Update : রবিবার, ২৪ মার্চ, ২০২৪

আছানুল হক কুষ্টিয়া দৌলতপুর

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আল্লার দর্গা এলাকায় অবস্থিত, নাসির টোব্যাকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, নাসির লীফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড , নাসির বিডি ইন্ডাস্ট্রিজ লিমিটেড বন্ধের প্রতিবাদে সকল শ্রমিক ও কর্মচারীর আয়োজনে রবিবার দুপুরে আল্লাহর দর্গা সড়কে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

নাসির টোব্যাকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সহকারী ম্যানেজার আসাদুল হক বাবুর নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, নাসির বিড়ি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সহকারী ম্যানেজার মাকলুক হোসেন মুকুল, নাসির টোব্যাকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্যাশিয়ার মাহবুবে খোদা, ব্যাংকিং ম্যানেজার নাজিম উদ্দীন সহ হাজার হাজার শ্রমিক কর্মচারী।

এ সময় সকলের পক্ষে আসাদুল হক বাবু ও মাকলুক হোসেন মুকুল তাদের বক্তব্যের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন। তারা বলেন, আমরা অনেকেই এই ফ্যাক্টরিগুলো শুরু থেকে কাজ করে আসছি। এই ফ্যাক্টরি যেমন আমাদের চেয়ারম্যান নাসির সাহেবের ঘাম ও শ্রম দিয়ে গড়া তেমনি আমাদেরও অংশগ্রহণে ফ্যাক্টরি গড়া। আমাদের সাহেবের গড়া সম্পদ রক্ষার্থে আমরা ফ্যাক্টরি বন্ধ না চালু চাই। তাই অবিলম্বে এই ফ্যাক্টরি চালু না হলে আমরা আরো কঠোর থেকে কঠোর আন্দোলনের নেমে পড়বো। মানববন্ধনে পরে তারা দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরীর কাছে স্মারকলিপি প্রদানের জন্য সংসদ সদস্যের বাড়ির পথে রওনা হন। এর মধ্যে সংসদ সদস্যের ভাই ছোট ভাই উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী তাদেরকে সকল সমস্যার সমাধানে আশ্বস্ত করলে তারা কর্মসূচীর সমাপ্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD