দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক এদিন পত্রিকা’র সুনামগঞ্জ জেলা তাহিরপুর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সামায়ুন আহমদ । ২৭শে জুন সিলেট ফুড প্যারাডাইস হোটেল এন্ড পার্টি সেন্টার জিন্দাবাজার বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে
দৈনিক এ দিন পত্রিকার নির্বাহী সম্পাদক খন্দকার মোজাম্মেল হক স্বাক্ষরিত সুনামগঞ্জ জেলা তাহিরপুর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগপত্র তুলে দেন।
দীর্ঘদিন ধরে তিনি জাতীয় ও স্থানীয় সংবাদপত্রে সাংবাদিকতা পেশায় জড়িত রয়েছেন। পূর্বে তিনি জাতীয় দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার তাহিরপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন । তিনি বর্তমানে দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।
সাংবাদিকতা সংক্রান্ত কাজে সুনামগঞ্জের তাহিরপুরে মূলধারার সকল সাংবাদিকের সহযোগিতা কামনা করেছেন তিনি। সংবাদ সংক্রান্ত যে কোন প্রয়োজনে মোবাইল: ০১৭১১৭২৮২৩৩ ইমেইল; shamayun85@gmail.com
Devoloped By WOOHOSTBD