• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের উদ্যোগে চকরিয়া মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল এন্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি সম্পন্ন সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৬ পালিত চকরিয়ায় আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ও হত্যা মামলার প্রধান আসামি তৌহিদ গ্রেফতারে চকরিয়া থানা পুলিশের প্রেস কনফারেন্স জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ – ইসহাক খন্দকার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা কটিয়াদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা যশোরে ইজতেমা শুরু শুক্রবার, থাকবে দেশি-বিদেশি মুসল্লি মিয়ানমার থেকে আরও ৪১ জেলে ফিরলেন, এ বছর সংখ্যা ৩২৩ ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারী বিহারী ক্যাম্পের রমজানসহ গ্রেফতার দুই প্রাইভেটকার জব্দ যশোরে দুই লাখ ৫৭ হাজার অর্থনৈতিক ইউনিট চলমান

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে বীরগঞ্জে বিএনপির দোয়া মাহফিল

Montu Rahman / ২৪৫ Time View
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ২টায় দিনাজপুর-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থীর নিজবাস ভবন ভোগনগড় ইউনিয়নের ভাবকী গ্রামে দোয়া মাহফিলে বীরগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মো. মনজুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মো. মনজুরুল ইসলাম বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন আপসহীন ভূমিকা রেখেছেন। তার ত্যাগ, নেতৃত্ব ও অবদান বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠায় বারবার নির্যাতিত হলেও কখনো মাথা নত করেননি। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শকে বুকে ধারণ করে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে কাজ করতে হবে। বর্তমান দুঃসময়ে জনগণের পাশে দাঁড়ানোই হবে তার প্রতি প্রকৃত শ্রদ্ধা।
দোয়া মাহফিল শেষে তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা মো: রেজওয়ানুল ইসলাম রিজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোজাহেদুল ইসলাম মাজু, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও পাল্টাপুর ইউনিয়নের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, উপজেলা কৃষক দলের সভাপতি ফজলে আলম শাহিন ও সাধারণ সম্পাদক মো. আলিম উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক আরিফ মাসুম পল্লব, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল জব্বার, যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশসহ বীরগঞ্জ উপজেলার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD