• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক ত টি ডাকাতির মামলায় ৪ ডাকাত আটক অস্ত্রসহ গুলি ও গাড়ি জব্দ কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা, জামালগঞ্জে ৭৩৩ পরিবারের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ জনসেবার অঙ্গীকার নিয়ে শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ডাঃ মোঃ শামসুদ্দীন। বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন

তাহিরপুর উপজেলায় উন্নয়ন প্রকল্পের অর্থায়নে স্কুলে বেঞ্চ বিতরণ

Muntu Rahman / ৩১১ Time View
Update : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

তাহিরপুর উপজেলায় উন্নয়ন প্রকল্পের অর্থায়নে স্কুলে বেঞ্চ বিতরণ

 

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জ জেলার তাহিরপুর  উপজেলা পরিচালন উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ এজেন্সির (জাইকা) অর্থায়নে ৫টি মাধ্যমিক বিদ্যালয়ে ১৬২ জোড়া বেঞ্চ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ই এপ্রিল)পুরাতন কৃষি অফিসের সামনে বেঞ্চ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর  উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল । এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রকৌশলী আরিফ উল্লাহ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা  মির্জা রিয়াদ হাসান,উপজেলা আওয়ামিলীগের দপ্তর সম্পাদক নরেন্দ্র নারায়ণ বৈশাখ,জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুদাস্সির আলম,তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক সৌরভ,সাংবাদিক জাহাঙ্গীর আলম,শওকত হাসান,মনিরাজ শাহ প্রমুখ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন,আমাদের কাছে ইতিমধ্যে ৩৯৮ জোড়া বেঞ্চ পৌঁছেছে আমরা এখন ৫টি মাধ্যমিক বিদ্যালয়ে ১৬২ জোড়া বেঞ্চ বিতরণ,বাকি গুলা ঈদের পর পরেই আমরা সকল মাধ্যমিক বিদ্যালয়ে বিতরণ করবো,শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের সব ধরনের সহযোগিতাসহ তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। যাতে আমাদের শিক্ষকরা সব বিষয়ে পারদর্শী হয়ে আমাদের ছেলে-মেয়েদের পড়াশোনার জন্য এখান থেকে তৈরি করে দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে স্থান পায়। আর কেরানীগঞ্জের মুখ উজ্জ্বল করতে পারে, সেভাবে পাঠদান করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD