• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈর অতিরিক্ত তাপ প্রবাহে জনজীবন অতিষ্ট পর্যটন কেন্দ্র পার্ক বিনোদন ওয়াটার ফ্রন্ট পুল গুলোতে উপচে পরা ভিড় বেলকুচিতে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ৪ সিএনজি চালককে অর্থদণ্ড কালিয়াকৈরে হাইটেক সিটি রেলস্টেশনে রেললাইন মেরামতের বিশেষ রেলগাড়ির মালামাল চুরি ১ জন আটক কটিয়াদীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, নিহত ১, আহত-৩ মনি ওয়ার্ল্ড মনি লেক পার্কের জন্য ইজারা দেয়া হয়নি। জলাশয় টি মাছ চাষের জন্য ইজারা দেয়া হয়েছে  — প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড, কুষ্টিয়া। বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন বীরগঞ্জে ভেকু দিয়ে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ জমি, গাছ ও বাগান জবরদখলের চেষ্টার প্রতিবাদে বাঁশখালীর পুকুরিয়ায় মানববন্ধন টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

তাহিরপুরে মিথ্যা মামলা ও সংবাদের প্রতিবাদে দুই ব্যবসায়ীর সংবাদ সম্মেলনে

Muntu Rahman / ১৪৩ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ ‎তাহিরপুর উপজেলার দুই বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলী আহমদ ও মিলন মিয়াকে জড়িয়ে তাহিরপুর থানায় ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা দায়ের এবং সেই সাথে ওই দুই ব্যবসায়ীকে জড়িয়ে বিভিন্ন পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলনে করেছে ভুক্তভোগী আলী আহমদ ও মিলন মিয়া।

‎আজ ২৮ আগষ্ট বৃহস্পতিবার বিকাল ৫ টায় তাহিরপুর সদর বাজারে তাদের নিজেস্ব অফিসে সংবাদ সম্মেলনের আয়োজন করে তাহিরপুর সদর ইউনিয়নের বাসিন্দা আলী আহমদ ও মিলন।

‎সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলী আহমদ ও মিলন মিয়া বলেন, গত দুইদিন পূর্বে তাহিরপুর সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রামের তানিম আহমদ লিংকন ও লক্ষীপুর গ্রামের হাফিজ উদ্দিনের মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্ব সংঘটিত হয়। সেই দ্বন্দ্বকে কেন্দ্র করে গতকাল (২৭আগস্ট) বুধবার পূর্ব শুত্রুতা ও রাজনৈতিক বিরোধের জেরে আমাকে (আলী আহমদ) ও মিলন মিয়াকে জড়িয়ে তাহিরপুর থানায় তানিম আহমদ লিংকন নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ী ষড়যন্ত্রমূলক মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দায়ের করে। এবং আমাদের পরিবারের সম্মান বিনষ্ট করতে বিভিন্ন পত্র-পত্রিকায় মিথ্যা তথ্য দিয়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবে সংবাদ প্রকাশ করা হয়। যা আমাদের পরিবারকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মুলত তানিম আহমদ লিংকন নিজেই চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। সে একজন নিয়মিত মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী। যা সামাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অবগত আছেন। তারা আরও বলেন, এ ধরনের অভিযোগ ও সংবাদ প্রকাশ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। এর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। আমরা মনে করি এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র, যাতে সমাজসেবামূলক কার্যক্রম ও ব্যবসায়িক সুনাম বিনষ্ট করা হয়। তিনি বলেন, প্রশাসনের প্রতি অনুরোধ, প্রকৃত ঘটনা তদন্ত করে সত্যতা যাচাইয়ের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। প্রকৃতপক্ষে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হোক।  এবং আমাদের উপর আনা মিথ্যা মামলা ও অভিযোগগুলো অবিলম্বে তদন্ত সাপেক্ষে বাতিল করা হউক। এবং বানোয়াট তথ্য দিয়ে সংবাদ প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হউক।
‎এ সময় আলী আহমদ ও মিলন মিয়া উপস্তিতি প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যম কর্মীদের কাছে অনুরোধ করে বলেন, আপনারা যেন যাচাই-বাছাই করে সত্য সংবাদ প্রচার করেন এবং কারও মিথ্যা তথ্যের ফাঁদে পা না দেন। আমরা ন্যায়বিচার ও সত্য প্রতিষ্ঠায় বিশ্বাসী। এ ধরনের মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD