• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে যুবদলের পার্টি অফিসে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন তাঁতী দলের সাধারণ সম্পাদক  ভালো নেই চাঁচড়া ট্রাক্টর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ চট্টগ্রাম-পার্বত্য চট্টগ্রামে নতুন দায়িত্বে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নওগাঁর বদলগাছীতে এনসিপির গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবীতে জনসভা। মান্দায় লিজকৃত পুকুর দখলচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি দৌলতপুরের হোগলবাড়িয়ায় জনপ্রিয়তায় শীর্ষে সবুর মোল্লা  ঢাকার মিরপুর থেকে বদলগাছীর নারী হত্যা মামলার আসামি গ্রেফতার কুষ্টিয়া কে শিল্পায়ন এবং কুষ্টিয়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণ বিষয়ক গোলটেবিল বৈঠক কালিয়াকৈরে অতি ভারী টানা বৃষ্টি বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি,বসতবাড়ি দোকান রাস্তায় পানি বন্ধী বটিয়াঘাটায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া’র বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অর্থ বাণিজ্যের অভিযোগ, তার খুঁটির জোর কোথায়?

ঢাকার মিরপুর থেকে বদলগাছীর নারী হত্যা মামলার আসামি গ্রেফতার

Muntu Rahman / ৭ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

মোঃ সারোয়ার হোসেন অপু

নওগাঁ।

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার পারআধাইপুর গ্রামের বহুল আলোচিত নারী হত্যা মামলার প্রধান আসামি সৌখিন (২৫) কে ঢাকার মিরপুর এলাকার শাহ আলী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে বদলগাছী উপজেলার পারআধাইপুর গ্রামের বুড়াকালী মন্দির সংলগ্ন এলাকায় এক নারীকে গলা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বদলগাছী থানা পুলিশ। পরে তাকে প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত নারীর নাম তহমিনা ওরফে রেবা। তিনি ধামইরহাট উপজেলার ধুরাইল গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়।
ঘটনার পর নওগাঁর পুলিশ সুপার বদলগাছী থানাকে দ্রুত মামলা রুজু করে ঘটনার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের নির্দেশ দেন। একই সঙ্গে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে বিশেষ তদন্তের দায়িত্ব দেওয়া হয়। ডিবির একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করে সাক্ষ্য- প্রমাণ ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্ত সৌখিনকে শনাক্ত করে। পরে পুলিশ সুপারের নির্দেশনায় গাজীপুর ও ঢাকায় অভিযান চালিয়ে ১১ জুলাই ২০২৬ বিকেলে ঢাকা মহানগরের শাহ আলী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সৌখিনের বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলার মদনচক গ্রামে। তিনি মোনায়েমের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারের পর জেলা গোয়েন্দা শাখা ও পুলিশ সুপারের কার্যালয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদে সৌখিন তহমিনাকে ছুরিকাঘাত করে হত্যার কথা স্বীকার করেন। পরে তাকে আদালতে হাজির করা হলে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD