• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক ত টি ডাকাতির মামলায় ৪ ডাকাত আটক অস্ত্রসহ গুলি ও গাড়ি জব্দ কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা, জামালগঞ্জে ৭৩৩ পরিবারের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ জনসেবার অঙ্গীকার নিয়ে শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ডাঃ মোঃ শামসুদ্দীন। বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন

ডা. খাদেম হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতির অবহেলায় অভিভাবকের হাতে শিক্ষক লাঞ্ছিতের অভিযোগ

Muntu Rahman / ২৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

সানাউল্লাহ আস সুদাইস, হিজলা উপজেলা প্রতিনিধি

বরিশালের হিজলায় ডা. খাদেম হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতির অবহেলার কারণে এক শিক্ষক কে অভিভাবকের হাতে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট শাহ আলম দেওয়ান এর অনুপস্থিতিতে বিদ্যালয়ের শিক্ষক আব্দুস সামাদ হোসেন কে প্রকাশ্যে মারধর ও লাঞ্ছিত করা হয়। অভিযোগ রয়েছে, সভাপতির দায়িত্বহীনতার কারণেই এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

ঘটনার সূত্রপাত হয় বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থী মোসা: নাফিজা (১৪)-কে বেত মারাকে কেন্দ্র করে। এর প্রতিবাদে ওই শিক্ষার্থীর অভিভাবক দুলাল মুন্সী ক্ষিপ্ত হয়ে শিক্ষক আব্দুস সামাদ হোসেনকে অমানবিকভাবে নির্যাতন করেন এবং বড় মুগুর দিয়ে পেটান। এতে শিক্ষক গুরুতর আহত ও অপমানিত হন।

ঘটনার পরপরই প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তদন্ত কার্যক্রম শুরু করেন। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত বিচার দাবি করেন।

হিজলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইলিয়াস সিকদার বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছি। শিক্ষক সমাজের মর্যাদা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, “ঘটনার তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুন কুমার দাস ক্ষোভ প্রকাশ করে বলেন, “শিক্ষককে তার ছাত্রদের সামনেই অমানবিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। এটি শুধু একজন শিক্ষকের প্রতি নয়, গোটা শিক্ষক সমাজের মর্যাদার প্রতি আঘাত।”

এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। তারা অভিযুক্ত অভিভাবক দুলাল মুন্সীর বিচার এবং বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট শাহ আলম দেওয়ানের পদত্যাগের দাবি জানান।
এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD