• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার যশোরে কিশোর স্বাধীন হত্যাকারীদের গ্রেফতার-শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি দৌলতপুরে ২১ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার সাংবাদিক জয়নাল আবেদীনের মুক্তি দাবি ও সীতাকুণ্ড থানার ওসি সহ দুই পুলিশ কর্মকর্তার অপসারণে দাবিতে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মানববন্ধন জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের সেরা প্রতিবেদক নির্বাচিত সাংবাদিক আছানুল হক সীতাকুন্ডে ভেজাল পানির প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিক জয়নালকে মিথ্যা মামলা দিয়ে আটক।।প্রশ্নের মুখে সংবাদমাধ্যমের স্বাধীনতা কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী প্রস্তুতিমূলক সাংস্কৃতিক কর্মশালার উদ্বোধন। নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় সকল থানায় ৬১ জন গ্রেফতার

টুঙ্গিপাড়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

টুঙ্গিপাড়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Yeasir Arafat Mifta / ৫৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩

টুঙ্গিপাড়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আবু নাইম শাহ, স্টাফ রিপোটার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীন ব্যাংক ।

টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংক পাটগাতি শাখায় গ্রামীণ ব্যাংক মাদারীপুর যোন এর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত এলাকাবাসীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
এসময় সেখানে গ্রামীণ ব্যাংক মাদারীপুর যোনের যোনাল ম্যানেজার সাজেদুর রহমান, অডিট অফিসার ইমদাদুল হক, এরিয়া ম্যানেজার মোঃ জুয়েল তালুকদার, ও গ্রামীণ ব্যাংক পাটগাতী শাখা ব্যবস্থাপক জয়দেব ঘোষ সহ শাখার অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে গ্রামীণ ব্যাংক মাদারীপুর যোনের যোনাল ম্যানেজার সাজেদুর রহমান বলেন, দীর্ঘদিন ধরেই সারাদেশের বিভিন্ন এলাকায় আমরা শীতার্ত এবং অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছি। এ বছরেও গ্রামীণ ব্যাংক মাদারীপুর যোনের উদ্দোগে এখনো পর্যন্ত প্রায় ৭ শতাধিক এর বেশি শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

প্রকৃতির অমোঘ নিয়মে ঋতুর পালাবদল ঘটে। কনকনে হিমেল হাওয়া ও তীব্র শৈত্যপ্রবাহ দরিদ্র জনগোষ্ঠী-অধ্যুষিত অঞ্চলে বিরূপ প্রভাব ফেলে এবং মানুষের অসহায়ত্বকে প্রকট করে তোলে। তাই শীতার্ত হতদরিদ্র মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালী ব্যক্তিদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করে তাদের পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র বিতরণ করে তাদের পাশে এসে দাঁড়ানো দরকার। নিঃস্বার্থভাবে শীতার্ত মানুষের সাহায্য ও সেবা করাই মানবতার সেবা। এমন মহৎ ও পুণ্যময় কাজই সর্বোত্তম ইবাদত।

এমনই মহৎ কাজ প্রতি বছর দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে শীতের তীব্রতায় দুস্থ, নিঃস্ব, ছিন্নমূল, গরিব, দুঃখী, বস্ত্রাভাবী শিশু, বৃদ্ধ, নারী-পুরুষ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে দেশের প্রথম নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD