• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম:
মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার যশোরে কিশোর স্বাধীন হত্যাকারীদের গ্রেফতার-শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

Montu Rahman / ৬৭ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টা থেকে শহরের শহীদ সাটু হল অডিটোরিয়ামে দেশীয় সাংস্কৃতিক সংসদের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশবরেণ্য শিল্পীরা দেশাত্মবোধক ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মোখলেসুর রহমান, জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আল গালিব, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুর রহমান, সদর উপজেলা আমির আব্দুল আলিম, পৌর নায়েবে আমির শফিক এনায়েতুল্লাহসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। আয়োজকদের দাবি, অনুষ্ঠানে প্রায় ৯০০ থেকে ১,০০০ জন অংশগ্রহণ করেন। তারা জানান, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশপ্রেম, নৈতিক মূল্যবোধ ও ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শেষ পর্যন্ত সাংস্কৃতিক পরিবেশনা চলমান ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD