নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বড় সরদার বাড়ীতে জুলাই শহিদ দিবস’ উপলক্ষ্যে শহিদের স্বরণে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এর সভাকক্ষে বুধবার এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বুধবার (১৬ জুলাই /২৫) দুপুরে শিল্পাচার্য জয়নাল আবেদীন বড় সরদার বাড়ী নামে পরিচিত লোকও কারু শিল্প জাদুঘর সভা কক্ষে আলোচনা ও দোয়া আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশন পরিচালক কাজী মাহবুবুল আলম। সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের উপপরিচালক এ কে এম আজাদ সরকার। এসময় ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মুঘল আমলের বাংলার ঈশাখাঁর রাজধানী সোনারগাঁ
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতিকে স্মরণ করে জাতীয় পতাকা অর্ধনমিত রাখাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।
Devoloped By WOOHOSTBD