• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে দিনের বেলায় দুর্ধর্ষ চুরি  তাহিরপুর শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলীগাঁও গ্ৰামের সুজন পালের বাড়ি এখন মাদকের আস্তানা। উবহাটা ইউনিয়নের সেবক হতে চান রিপন তরফদার ভেড়ামারায় ভারতের এস্টার হসপিটালের পেশেন্ট হেল্প সেন্টার এর শুভ উদ্বোধন এলএসডি কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে চাল নেওয়ার অভিযোগ র‍্যাবের অভিযানে জয়পুরহাট সদর এলাকা থেকে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার নোয়াখালীতে ১১ (এগার) লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎

জুলাই /আগস্ট ২০২৪ সালে গণ-অভ্যুত্থানের সময় থানা পুলিশের লুট হওয়া শটগান গুলি উদ্ধার আটক ১

Muntu Rahman / ১০৫ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি

“নারায়ণগঞ্জের ফতুল্লা হতে জুলাই গণঅভ্যুত্থানে দুষ্কৃতিকারী কর্তৃক থানা হতে লুট হওয়া একটি শটগান ও শটগানের ৩ রাউন্ড কার্তুজসহ ১ জনকে আটক করেছে নারায়ণগঞ্জ র‌্যাব-১১।”

বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‍্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ র‍্যাব-১১, সদর কোম্পানি এর আভিযানিক দল গত শনিবার
০৯ মে ২০২৬ ইং তারিখ অনুমান রাত ১০.০০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন সস্তাপুর এলাকা হতে জুলাই গণঅভ্যুত্থানে থানা হতে লুট হওয়া একটি শটগান ও ৩ রাউন্ড শর্টগানের কার্তুজসহ ১ জনকে আটক করতে সক্ষম হয়।

ঘটনা পর্যালোচনায় জানা যায়, র‍্যাব-১১, সদর কোম্পানি এর রাত্রীকালীন টহল টিম গত ০৯/০৫/২০২৬ তারিখ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকায় টহল ডিউটি করাকালে গোপন সূত্রে সংবাদ পান যে, ফতুল্লা থানাধীন সস্তাপুর এলাকায় জনৈক পলাশ হোসেন আকাশ জুলাই গণঅভ্যুত্থানে থানা হতে লুট হওয়া একটি শটগান ও ৩ রাউন্ড কার্তুজ নিরাপদ ও গোপন জায়গায় রাখার জন্য সস্তাপুর এলাকায় নিয়ে এসেছে। টহল টিম তাৎক্ষনিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে পলাশ হোসেন আকাশকে তল্লাশীর নিয়ম পালন পূর্বক তল্লাশি করে। তল্লাশিকালে পলাশ হোসেন আকাশের নিকট হতে থানা হতে লুট হওয়া একটি শটগান ও ৩ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয় এবং মোঃ পলাশ হোসেন আকাশ (৩২), পিতা-মৃত জালাল মোল্লা, মাতা- মোছাঃ কাজল বেগম, সাং-পশ্চিম লামাপাড়া, শিবু মার্কেট, দরগাবাড়ী, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ’কে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। নারায়ণগঞ্জ র‍্যাব-১১ এর অস্ত্র ও মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে আইনগত পদক্ষেপ গ্রহনে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD