• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের উদ্যোগে চকরিয়া মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল এন্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি সম্পন্ন সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৬ পালিত চকরিয়ায় আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ও হত্যা মামলার প্রধান আসামি তৌহিদ গ্রেফতারে চকরিয়া থানা পুলিশের প্রেস কনফারেন্স জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ – ইসহাক খন্দকার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা কটিয়াদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা যশোরে ইজতেমা শুরু শুক্রবার, থাকবে দেশি-বিদেশি মুসল্লি মিয়ানমার থেকে আরও ৪১ জেলে ফিরলেন, এ বছর সংখ্যা ৩২৩ ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারী বিহারী ক্যাম্পের রমজানসহ গ্রেফতার দুই প্রাইভেটকার জব্দ যশোরে দুই লাখ ৫৭ হাজার অর্থনৈতিক ইউনিট চলমান

জামালপুরে জামায়াতের রুকন সম্মেলন

Montu Rahman / ১৫৯ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

আল আমিন হাসান ,

বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলার উদ্যোগে জেলা রুকন সম্মেলন শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়।

রুকন সম্মেলনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও জামালপুর জেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার। জামালপুর জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. মো: ছামিউল হক ফারুকী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য, সাবেক জেলা আমীর জামালপুর – ১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট নাজমুল হক সাঈদী।
বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় আমীর তিন বছরের জন্য নির্বাচিত হন। বর্তমান আমীরের ২০২৫ সালের ৩১শে ডিসেম্বরের মেয়াদ শেষ হবে। এরই প্রেক্ষিতে ২০২৬-২০২৮ সেশনের জন্য আমীরে জামায়াত নির্বাচন সম্পন্ন করার জন্য জামালপুর জেলার রুকনদের ভোট নেয়া হয়।
প্রধান অতিথি ফারুকী বলেন, অনেক রক্ত ও জীবনের বিনিময়ে জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা সুন্দর বাংলাদেশ পেয়েছি। অনেকে আজ সেই জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে চায় না। আমাদের দাবি নির্বাচন কমিশন সহ প্রশাসনের প্রয়োজনীয় সংস্কার করে, অবাধ নিরপেক্ষ এবং ভোট দেওয়ার সুষ্ঠু পরিবেশ তৈরি করে এরপর নির্বাচন দিতে হবে। পরিবেশ তৈরির আগে যেমন নির্বাচন চাই না, আবার নির্বাচন বিলম্বিত হোক আমরা সেটাও চাই না। রুকনদের উদ্দেশ্যে তিনি আরো বলেন
আমরা জেনে বুঝে সংগঠনের রুকন হয়েছি, আমরা শপথ নিয়েছি এবং এর উপর প্রতিষ্ঠিত থাকবো। জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য তিনি রুকনদের সর্বোচ্চ ত্যাগ ও কুরবানীর আহ্বান জানান ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD