• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম:
জাদুকাটায় শ্রমিক নির্যাতন ও চাঁদাবাজির ভয়াবহ চিত্র বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন, শিশুস্বাস্থ্যে নতুন আশার আলো বেলকুচিতে গোয়ালঘরে অগ্নিকাণ্ড নওগাঁয় দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কটিয়াদী’র যুবক আলমগীর নিহত বিশ্ব বার্থ ডিফেক্ট ডে উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত পূর্ব বিরোধের জের ধরে সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে জখম সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ নওগাঁ জেলা পুলিশের দুর্দান্ত অভিযান : বদলগাছিতে শিশু ধর্ষণ মামলার আসামি মোঃ আব্দুস সাত্তার (৬০) গ্রেফতার

জামালগঞ্জে ভিউব্লিউবি উপকারভোগী বাছাইয়ে গণশুনানি অনুষ্ঠিত

Muntu Rahman / ১৬৪ Time View
Update : শনিবার, ১২ জুলাই, ২০২৫

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের “বয়স্ক, বিধবা ও স্বামী নিঃস্ব” নারী ভাতা কর্মসূচি (ভিউব্লিউবি) এর উপকারভোগী বাছাইয়ে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে ছয়টি ইউনিয়নের আবেদনকারীদের সরাসরি অংশগ্রহণে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

গণশুনানিতে উপস্থিত ছিলেন জামালগঞ্জ সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নুরুল হুদা, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাহের আহমেদ, প্রচার সম্পাদক ছাদিকুর রহমান স্বাধীন খাঁন, স্থানীয় ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলার ছয়টি ইউনিয়নে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন— ভীমখালি ইউনিয়নে উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, জামালগঞ্জ সদর ইউনিয়নে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আফজাল হোসেন,
ফেনারবাঁক ইউনিয়নে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমেদ, জামালগঞ্জ উত্তর ইউনিয়নে সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, বেহেলী ইউনিয়নে খাদ্য নিয়ন্ত্রক বিএম মুশফিকুন নুর রহমান এবং সাচনা বাজার ইউনিয়নে পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামাল উদ্দিন।

উল্লেখ্য, এ গণশুনানির মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের সঠিকভাবে চিহ্নিত করে তালিকা প্রণয়ন করা হচ্ছে, যাতে সরকারি সহায়তা প্রকৃত প্রাপ্যদের মাঝে পৌঁছানো যায়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD